খাবার খেয়ে ৪০ জন হাসপাতালে, সেই রেস্তোরাঁকে লাখ টাকা জরিমানা

মাদারীপুর প্রতিনিধি
১৫ জুন ২০২৬, ১০:১৫আপডেট : ১৫ জুন ২০২৬, ১০:১৫

মাদারীপুর শহরের পুরানবাজার এলাকার আরএফসি রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের দায়ে এই জরিমানা করা হয়েছে।

রবিবার (১৪ জুন) সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আল মঈন শিকদার। অভিযানকালে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আরএফসি রেস্তোরাঁয় খাবার খেয়ে গত শুক্রবার (১২ জুন) বিকালে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। রবিবার দুপুর পর্যন্ত বিভিন্ন হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হয়েছেন কমপক্ষে ৪০ জন। তাদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অসুস্থ ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও একজন অন্তঃসত্ত্বা নারীও আছেন।

অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের অভিযোগ, ওই রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর ও নিম্নমানের খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েছেন। তারা এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আল মঈন শিকদার বলেন, খাবার খেয়ে বেশকিছু মানুষের অসুস্থ হয়ে পড়ার ঘটনার পর ওই রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। পরে এক লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। একই সঙ্গে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। পরে অনিয়ম দেখলে রেস্তোরাঁটি সিলগালা করে দেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
কাওরান বাজারে ট্রাফিক পুলিশকে মারধর, নারীসহ ৩ জনের সাজা
ডেঙ্গু প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সর্বশেষ খবর
গণমাধ্যমের সঙ্গে কথা না বলেই বিমানবন্দর ত্যাগ করলেন তথ্য উপদেষ্টা 
গণমাধ্যমের সঙ্গে কথা না বলেই বিমানবন্দর ত্যাগ করলেন তথ্য উপদেষ্টা 
‘বরষার প্রথম দিনে...’
‘বরষার প্রথম দিনে...’
মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রতিবেশী গ্রেফতার
মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রতিবেশী গ্রেফতার
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার খবরে তেলের দাম মার্চের পর সর্বনিম্নে
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার খবরে তেলের দাম মার্চের পর সর্বনিম্নে
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
পচা সবজি দিয়ে তরুণ উদ্ভাবকের বাজিমাত, উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী
পচা সবজি দিয়ে তরুণ উদ্ভাবকের বাজিমাত, উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী
যে কৌশলে দেশ ছাড়েন বেনজীর
যে কৌশলে দেশ ছাড়েন বেনজীর
৬ হাজার ৮৮০ কোটি কীভাবে ২২ হাজার কোটি টাকা হলো
৬ হাজার ৮৮০ কোটি কীভাবে ২২ হাজার কোটি টাকা হলো
ডাচদের রুখে দিয়েছে এশিয়ান পরাশক্তি জাপান 
ডাচদের রুখে দিয়েছে এশিয়ান পরাশক্তি জাপান