নবীনদের র‍্যাগিং: জাহাঙ্গীরনগরের ২০ শিক্ষার্থীর ৬ লাখ টাকা জরিমানা

জাবি প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং করার ঘটনায় দুই বিভাগের ২০ জন শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জরিমানার টাকা পরিশোধ না করা পর্যন্ত তারা ক্লাস-পরীক্ষাসহ কোনও একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত দুটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শৃঙ্খলা অধ্যাদেশ ২০১৮-এর ৩ (২) অনুযায়ী ওই শিক্ষার্থীদের এ শাস্তি দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান বলেন, ‘র‍্যাগিংয়ের অভিযোগ ওঠার পর প্রথমে শৃঙ্খলা বোর্ড বিষয়টি তদন্ত করে শাস্তির সুপারিশ করে। পরে সিন্ডিকেটের মাধ্যমে ওই সুপারিশ চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, গত ২০ জুলাই রাতে শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের পাশে (মনপুরা এলাকায়) পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের (৫৫তম ব্যাচ) শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি কান ধরে ওঠবস করান একই বিভাগের দ্বিতীয় বর্ষের (৫৪তম ব্যাচ) কয়েকজন শিক্ষার্থী। এ ঘটনায় পদার্থবিজ্ঞান বিভাগের আট জন শিক্ষার্থীকে মোট ৩ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ড পাওয়া শিক্ষার্থীদের মধ্যে জাহিদ হাসান, ফজলে হাসান ফাহাদ, সৈয়দ সাকিব আহমেদ রাতুল ও আল-আমিন হোসাইনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া মাহমুদুল আমিন সিয়াম ও মোস্তাফিজুর রহমান মিজুকে ৪৫ হাজার টাকা করে এবং ফয়সাল আহমেদকে ৪০ হাজার টাকা ও মাহমুদুল হাসান খানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে গত ৩ জুলাই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘ম্যানার’ শেখানোর নামে ইতিহাস বিভাগের ৫৫তম ব্যাচের ১৩ জন শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে একই বিভাগের ৫৪তম ব্যাচের ১২ জন শিক্ষার্থীর বিরুদ্ধে। তাদের মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তাদের মধ্যে মো. আবু আবতাহীকে (অনিক) ৩০ হাজার টাকা এবং নাঈম উদ্দিন মজুমদার, মো. মাহফুজুর রহমান, আবদুল্লাহ মাহদী, শুভাশীষ রায়, মো. রায়হান খান, মো. নাঈমুল হাসান, মো. ইসফাক হাদী, নাঈম আহমেদ, কার্তিক চন্দ্র রায়, কাজী শাহ জামশেদ আলম ও সাইফুল্লাহ মানসুর আনানকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

 

/এএম/ 
সম্পর্কিত
একাদশে ভর্তির ফল প্রকাশ, যেভাবে জানবেন
আদালতে বিচারককে গালি ও পুলিশকে মারধর, তাৎক্ষণিক ১ বছরের জেল
ডেঙ্গুতে প্রাণ গেলো ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীর
সর্বশেষ খবর
একাদশে ভর্তির ফল প্রকাশ, যেভাবে জানবেন
একাদশে ভর্তির ফল প্রকাশ, যেভাবে জানবেন
সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত
সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত
বর্তমান ইসির অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা পরওয়ারের
বর্তমান ইসির অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা পরওয়ারের
দুই কোটি ডলারও বিক্রি করতে পারলো না বাংলাদেশ ব্যাংক
দুই কোটি ডলারও বিক্রি করতে পারলো না বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার