জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ

জাবি প্রতিনিধি
২০ জুন ২০২৬, ০৮:৩৭আপডেট : ২০ জুন ২০২৬, ০৮:৩৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত হলে সিনিয়রদের বিরুদ্ধে প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টায় হলের বি-ব্লকের ১৫১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। এ বিষয়ে পরদিন শুক্রবার (১৯ জুন) বিকালে হল প্রশাসন বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

অভিযোগপত্রে ভুক্তভোগী নবীন শিক্ষার্থীরা জানান, হলের ১৫১ নম্বর কক্ষে তাদের প্রতি অসদাচরণ, অশ্লীল শব্দ প্রয়োগ, অপসংস্কৃতি চর্চা ও শারীরিকভাবে হেনস্তা করা হয়।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন- গণিত বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী হাশিবুর রহমান, নৃবিজ্ঞান বিভাগের ৫৪ ব্যাচের রাকিব এবং আইন ও বিচার বিভাগের ৫৫ ব্যাচের শিক্ষার্থী আরাফাত হোসেন মিলন।

তবে গণিত বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী হাশিবুর রহমান অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ঘটনার সময় আমি নিজ রুমে পড়ছিলাম। পরে রুমের বাইরে বের হলে ৫৫ ব্যাচের এক জুনিয়রের সঙ্গে কথা হয়। পরে পাশের ১৫০ ও ১৫১ নম্বর রুমে থাকা ৫৪ ব্যাচের জুনিয়রদের সঙ্গে হলের ওয়াইফাই নিয়ে আলোচনা করি। এরপর সবাই নিজ নিজ রুমে ফিরে যাই। অভিযোগে বর্ণিত কোনও র‍্যাগিং বা অসদাচরণের ঘটনায় আমি জড়িত ছিলাম না।

আইন ও বিচার বিভাগের ৫৫ ব্যাচের শিক্ষার্থী আরাফাত হোসেনও বলেন, আমি রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম। তখন রুম থেকে আওয়াজ শুনতে পাই। কী হচ্ছে দেখতে আমি ভেতরে যাই। একটু পরই হল প্রশাসন রুমে আসে। আমি কোনও র‍্যাগ দেইনি।

শহীদ সালাম-বরকত হলের প্রভোস্ট মোহাম্মদ আব্দুল হালিম বলেন, এ খবর পেয়েই আমরা সেই রুমে যাই। প্রথম বর্ষের বেশ কয়েকজন শিক্ষার্থীকে কিছুটা আতঙ্কিত অবস্থায় দেখতে পাই। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, বিষয়টি জানতে পেরেছি। তবে এটা হলের অভ্যন্তরীণ বিষয়।  হল প্রশাসন তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেবে।

/এফআর/
সম্পর্কিত
৪ মাসের প্রস্তুতি, ২০০ ভরি স্বর্ণ লুট: বছরে বড় দুটি ঘটনা ঘটায় তারা
গণপতির বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার কোথায়, উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?
দুই দিনে ১ কোটি ৭৬ লাখ টাকা তুলে নিলো কারা, হদিস নেই অনেক প্রকল্পের
সর্বশেষ খবর
ব্রিকসের ‘ফ্যামিলি ফটো’তে মধ্যমণি মোদি 
ব্রিকসের ‘ফ্যামিলি ফটো’তে মধ্যমণি মোদি 
কেতকী কুশারী ডাইসনের দুটি কবিতা
কেতকী কুশারী ডাইসনের দুটি কবিতা
দেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর
দেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর
বিলাসবহুল গাড়ি নিয়ে ট্রোলের মুখে ঐশ্বরিয়া লক্ষ্মী
বিলাসবহুল গাড়ি নিয়ে ট্রোলের মুখে ঐশ্বরিয়া লক্ষ্মী
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে গোলাম আযমের বই উপহার দিলো শিবির, চলছে সমালোচনা
বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে গোলাম আযমের বই উপহার দিলো শিবির, চলছে সমালোচনা