প্রশাসনের উচ্ছেদ অভিযানে হকারদের হামলা, বুলডোজার চালকসহ আহত ২

সাভার (ঢাকা) প্রতিনিধি
২৩ জুন ২০২৬, ১৭:৪৭ আপডেট : ২৩ জুন ২০২৬, ১৭:৪৭

ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটায় সড়ক ও জনপথের নিয়মিত উচ্ছেদ অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এতে বুলডোজার চালক ও সহকারী আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ফুটপাত দখল করে ঢুলিভিটা এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ অভিযান চালানোর সময় এ হামলা করেন হকাররা। পরে উচ্ছেদ অভিযান বন্ধ করে দেয় সড়ক ও জনপথ বিভাগ। 

আহতরা হলেন- বুলডোজার চালক মনির হোসেন ও সহকারী আব্বাস হোসেন। সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, সড়ক ও জনপথ বিভাগ বছরে একবার নিয়মিত উচ্ছেদ অভিযান চালায়। তারই ধারাবাহিকতায় আজ ঢুলিভিটা এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হচ্ছিল। ঘণ্টাখানেক অভিযান চালিয়ে কিছু দোকান উচ্ছেদ করার একপর্যায়ে বুলডোজার চালক ও সহকারীর ওপর হামলা করেন হকাররা। এতে দুজনে আহত হন। বর্তমানে অভিযান বন্ধ আছে। পরে ওই জায়গায় আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

কয়েকজন হকার অভিযোগ করেছেন, তাদের কোনও প্রকার নোটিশ না দিয়ে আজ হঠাৎ করে উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়ক ও জনপথ বিভাগ। এ সময় তাদের দোকাটপাট ভেঙে দেওয়া হয়। 

সড়ক ও জনপথ বিভাগের নয়ারহাট শাখার উপ-বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করি। অন্তত বছরে একবার হলেও এ ধরনের অভিযান চলে। সরকারি সড়কের জায়গায় অবৈধ স্থাপনা গড়ে ওঠায় যানজট সৃষ্টি হয়, পথচারীদের চলাচল বিঘ্নিত হয় এবং জনভোগান্তি বাড়ে। এসব বিবেচনায় উচ্ছেদ অভিযান চালানো হয়। স্থানীয় সংসদ সদস্যও বলেছেন, যাতে ওই এলাকায় যানবাহন দাঁড়াতে পারে এবং সাধারণ মানুষ সুশৃঙ্খলভাবে ফুটপাত ব্যবহার করতে পারেন, সেজন্য অবৈধ দখলদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

তিনি বলেন, ‘এসব বিবেচনায় সকাল থেকে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। অভিযান চলাকালে স্থানীয় কয়েকজন হকার আমাদের কর্মীদের ওপর হামলা চালান। তাদের আচরণ অনেকটা মবের মতো ছিল। এতে আমাদের কাজ বাধাগ্রস্ত হয়। বুলডোজার চালক ও সহকারী গুরুতর আহত হন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার পেছনে কোনও ব্যক্তির নির্দেশনা ছিল কিনা, সে বিষয়ে আমি নিশ্চিত নই। আমি এখানে নতুন হওয়ায় তাদের চিনি না। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে। উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মার্কেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।’

ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সড়ক বিভাগের নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে ধামরাইয়ের ধুলিভিটা এলাকায় শান্তিপূর্ণভাবে প্রায় দেড় ঘণ্টা অভিযান পরিচালিত হয়। এ সময় হঠাৎ কিছু হকার হামলা চালিয়ে বুলডোজার চালক ও সহকারীকে ইট-পাটকেলের আঘাতে আহত করেছেন।’

তিনি বলেন, ‘ঘটনার পেছনে কারা জড়িত এবং কারও ইন্ধন রয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হবে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং প্রয়োজনে নিয়মিত মামলা করা হবে। উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে। ধামরাইয়ের বিভিন্ন এলাকায় সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলোর বিরুদ্ধেও পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হতে পারে।’

/এএম/ 
সম্পর্কিত
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৯
মিরপুরে উচ্ছেদ অ‌ভিযানে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসা‌মি এক হাজার
ফ্যাসিবাদের দোসররাই মিরপুরে হামলা করেছে, অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক
সর্বশেষ খবর
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি