হুথিদের অস্ত্রভাণ্ডারে সরকারি বাহিনীর বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ১৭:৩১ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৭:৩১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হুথি বিদ্রোহীদের একটি অস্ত্রের গুদামে বিমান হামলা চালিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী। তবে এ হামলায় হতাহতের কোনও তথ্য এখনও জানা যায়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সরকারি বাহিনীর ভাষ্য অনুযায়ী, অবরুদ্ধ শহর তাইজের দক্ষিণে নাজদ কাসিম এলাকায় হুথিদের অস্ত্রের গুদাম লক্ষ্য করে হামলাটি চালানো হয়। এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি হুথি বিদ্রোহীরা।

সাম্প্রতিক সময়ে যুদ্ধক্ষেত্রে কিছু সাফল্য পেলেও সৌদি আরবের সমর্থনপুষ্ট সরকারি বাহিনী ইয়েমেন ও সৌদি ভূখণ্ডে হুথিদের হামলা বন্ধ করতে পারেনি।

এদিকে ইয়েমেনে সংঘাতের কারণে হতাহতের সংখ্যা বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, ৮ নভেম্বর পর্যন্ত দেশটিতে সংঘাতে মোট হতাহত হয়েছেন ১১ হাজার ৭৫৫ জন। তাদের মধ্যে নিহত ২ হাজার ৯৮ জন এবং আহত ৯ হাজার ৬৫৭ জন।

/এসএইচএম/
সম্পর্কিত
বৃহস্পতির সুলুকসন্ধানে প্রস্তুত চীন
ইরানে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১২, আহত ১৬
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
সর্বশেষ খবর
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেলো ৮ জনের
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেলো ৮ জনের
‘আনচেলত্তি, অনেক হয়েছে! নিজের জিনিসপত্র গুছিয়ে বিদায় নিন’
‘আনচেলত্তি, অনেক হয়েছে! নিজের জিনিসপত্র গুছিয়ে বিদায় নিন’
রমজান উপলক্ষে তিন ফল আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত
রমজান উপলক্ষে তিন ফল আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত
উদয় রহমানের ‘সুর ও অন্যান্য গল্প’ প্রকাশিত
উদয় রহমানের ‘সুর ও অন্যান্য গল্প’ প্রকাশিত
সর্বাধিক পঠিত
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ