পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৪৩ বস্তা টাকা

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৭ জুন ২০২৬, ০৯:৪০আপডেট : ২৭ জুন ২০২৬, ০৯:৪০

দীর্ঘ ছয় মাস পর খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। শনিবার (২৭ জুন) সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।

এ সময় জেলা প্রশাসন ও মসজিদ পরিচালনা কমিটির অন্যরা উপস্থিত ছিলেন।

সাধারণত তিন থেকে চার মাস পরপর এসব দানবাক্স খোলা হলেও এবার ছয় মাস পর খোলা হলো। যতবারই খোলা হয় ততবারই আগের রেকর্ড ভাঙে। এর ফলে এবার সব রেকর্ড ভাঙার অপেক্ষা।

১৩টি দানবাক্সে মোট ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে গণনা। দানবাক্স খোলা ও গণনা কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

সবশেষ গত ২৭ ডিসেম্বর খোলা হয়েছিল দানবাক্সগুলো। সে সময় ১৩টি সিন্দুকে ৩৫ বস্তা টাকা পাওয়া যায়। গণনা শেষে মোট টাকার পরিমাণ দাঁড়ায় ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। এ ছাড়া, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকারসহ নানা পণ্যসামগ্রী পাওয়া যায়।

/এফআর/
সম্পর্কিত
মুঘল স্থাপত্যের নীরব সাক্ষী ব্রাহ্মণবাড়িয়ার ৪০০ বছরের পুরোনো আরিফাইল মসজিদ
ইতিহাসের সাক্ষী চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ
রাষ্ট্রীয় সম্মানী পাচ্ছেন আড়াই লাখ ধর্মীয় নেতা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২ সেপ্টেম্বর, ২০২৬)
দুই আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদ, ‘রংপুরে ৪ খুনের রহস্য উন্মোচন দ্বারপ্রান্তে’  
দুই আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদ, ‘রংপুরে ৪ খুনের রহস্য উন্মোচন দ্বারপ্রান্তে’  
বরগুনায় পারিবারিক কলহের জেরে চাচিকে পিটিয়ে হত্যা
বরগুনায় পারিবারিক কলহের জেরে চাচিকে পিটিয়ে হত্যা
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে