বিদ্যুতের খুঁটিতে উঠে টিকটক করতে গিয়ে প্রাণ গেলো কিশোরের

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৯ জুলাই ২০২৬, ১৪:১৫আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১৪:১৫

কিশোরগঞ্জের নিকলীর হাওরের বৈদ্যুতিক খুঁটিতে উঠে টিকটক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাওরের পানিতে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। ওই কিশোরের নাম মোনায়েম (১৫) নিকলী উপজেলার নানশ্রী গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

নিকলী থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার (১৮ জুলাই) দুপুরে নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের বাগখালী এলাকার নানশ্রী ব্রিজসংলগ্ন হাওরে বৈদ্যুতিক খুঁটিতে উঠে টিকটক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোনায়েম হাওরের পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে ঘটনার প্রায় নয় ঘণ্টার তল্লাশির পর রাত পৌনে ১০টার দিকে ঘটনাস্থল থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বন্ধুদের সঙ্গে টিকটক ভিডিও ধারণ করতে নানশ্রী ব্রিজ এলাকায় যায় মোনায়েম। ভিডিওকে আকর্ষণীয় করতে তিনি ব্রিজের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন। পরে সেখান থেকে নিচের পানিতে লাফ দেওয়ার সময় তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় ওই কিশোর নিয়ন্ত্রণ হারিয়ে হাওরের পানিতে পড়ে তলিয়ে যায়। ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত পানিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা চালান। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় নিকলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি অভিযান শুরু করে।

নিকলী থানার ওসি মাহবুবুর রহমান আরও জানান, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
এক বছরের জের তিন বছরেও শেষ হয় না, ত্রিমুখী সংকটের শঙ্কায় লাখো কৃষক
হাওর ভ্রমণে মেনে চলুন প্রশাসনের ১৩ নির্দেশনা
নদীমাতৃক বাংলাদেশে ব্যাকওয়াটার ট্যুরিজম ঘিরে নতুন সম্ভাবনা
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?