মহাসড়কে আগুন জ্বালিয়ে ‘জয় বাংলা’ স্লোগান

সাভার (ঢাকা) প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬

ঢাকার সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় মহাসড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে স্লোগান দিয়ে পিকআপ নিয়ে পালিয়ে গেছেন কয়েকজন। পরে স্থানীয়রা এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ঌটার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাড়ৈপাড়া জুম্মাঘর সংলগ্ন তানজিলা টেক্সটাইল কারখানার সামনে চন্দ্রামুখী লেনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি পিকআপ থামিয়ে টায়ারে আগুন দিয়ে মহাসড়কে ফেলে দেওয়া হয়। মুহূর্তের মধ্যেই তা দাউ দাউ করে জ্বলতে শুরু করে। পরে সড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। টায়ারে আগুন ধরানোর পর পরই তারা ‘জয় বাংলা’ ও একটি নির্দিষ্ট রায়ের বিরুদ্ধে স্লোগান দিয়ে দ্রুত দক্ষিণ দিকে পালিয়ে যান। পরে স্থানীয়রা উদ্যোগী হয়ে পানি এনে আগুন নিভিয়ে ফেলেন ও মহাসড়ক থেকে বর্জ্য সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। 

শিমুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রুবেল শেখ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে দেখি, রাস্তায় টায়ার জ্বলছে। পরে স্থানীয়দের সহায়তায় পানি ঢেলে আগুন নেভানো হয় ও রাস্তা পরিষ্কার করা হয়। স্লোগান ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, এই বিশৃঙ্খলার সঙ্গে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়িত থাকতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

তিনি আরও জানান, বর্তমানে উক্ত রুটে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের জানাজা, যা বললেন বাবা
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
দৌলতদিয়ায় বাসে আগুন
সর্বশেষ খবর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের জানাজা, যা বললেন বাবা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের জানাজা, যা বললেন বাবা
ক্যারিবীয় সাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ৪
ক্যারিবীয় সাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ৪
ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৭, মামলা ৫৫
ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৭, মামলা ৫৫
মানবতাবিরোধী অপরাধে ইনুর সাজা, পূর্ণাঙ্গ রায় প্রকাশ
মানবতাবিরোধী অপরাধে ইনুর সাজা, পূর্ণাঙ্গ রায় প্রকাশ
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার