নারীকে ধর্ষণ: নিজ কার্যালয় থেকে গ্রেফতার কৃষি কর্মকর্তা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৩ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৫

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধর্ষণের মামলায় মো. সাঈদ আলী নামে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে সিরাজদিখান উপজেলা কৃষি কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাঈদ আলী সিরাজদিখান উপজেলা কৃষি কার্যালয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত। তার বাবার নাম মোহাম্মদ আলী।

পুলিশ জানায়, সাভারের আশুলিয়ায় কর্মরত থাকাকালে এক নারীকে বিয়ের কথা বলে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাঈদ আলীর বিরুদ্ধে মামলা করা হয়। গত ১৫ আগস্ট আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলাটি করা হয়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শহিদুজ্জামান সোহাগ বলেন, ‘ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় দায়ের করা মামলায় সাঈদ আলীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাকে আশুলিয়া থানায় নেওয়া হচ্ছে।’

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‌‘আশুলিয়া থানায় দায়েরকৃত একটি ধর্ষণ মামলার আসামি সাঈদ আলী। মামলার তদন্ত কর্মকর্তাসহ পুলিশের টিম এসে তাকে গ্রেফতার করে নিয়ে গেছেন।’

এ বিষয়ে জানতে চাইলে সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘আশুলিয়া থানায় দায়ের করা একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ নিয়মিত কাজের অংশ হিসেবে অফিসে ছিলেন তিনি। আশুলিয়া থানা পুলিশ ও মামলার বাদী উপজেলা কৃষি কার্যালয়ে এসেছিলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলে তাকে প্রথমে সিরাজদিখান থানায় নেওয়া হয়। সেখান থেকে আশুলিয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে। সাঈদ আলী প্রায় দুই মাস আগে বদলি হয়ে সিরাজদিখান উপজেলা কৃষি কার্যালয়ে যোগ দেন। গ্রেফতারের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।’

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একটি সভায় থাকার কথা জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

/এএম/ 
সম্পর্কিত
আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেফতার
রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় গ্রেফতার আরও ২ আসামি কারাগারে
মরিয়মের সঙ্গে বিয়ে ও নির্যাতনের বিষয়ে রিমান্ডে যা বললেন গাজী নজরুল
সর্বশেষ খবর
ভারতে যুদ্ধবিমান তৈরির প্রকল্প থেকে বাদ পড়লো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান
ভারতে যুদ্ধবিমান তৈরির প্রকল্প থেকে বাদ পড়লো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
সাবেক সরকারি কর্মকর্তার ৩৪ লাখ টাকা হাতিয়ে নিলো ‘কম্বোডিয়ান গ্যাং’ 
সাবেক সরকারি কর্মকর্তার ৩৪ লাখ টাকা হাতিয়ে নিলো ‘কম্বোডিয়ান গ্যাং’ 
বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত
বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!