কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘গোপন বৈঠক’, সারদা হলে তালা দিলো জাসাস

সিলেট প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৬, ২২:৪৯ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ২২:৪৯

সিলেটের সারদা স্মৃতি হলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠকের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সারদা হলে তালা ঝুলিয়ে দিয়েছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতারা।

এ সময় হলের ভেতরে দেয়ালে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের নানা কার্যক্রমের ছবি নামিয়ে ফেলেন তারা। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে নগরের ক্বীন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। সিলেট জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসেন খান তালা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেটের সারদা স্মৃতি হলে আওয়ামী লীগের লোকজন জড়ো হয়ে সভা করতেন; এমন অভিযোগ তুলে হলটিতে তালা ঝুলিয়ে দিয়েছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সিলেট জেলা ও মহানগর শাখার নেতারা। এ সময় হলের ভেতরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভিন্ন ছবি ও প্রতিকৃতির ফ্রেমও সরিয়ে ফেলেন তারা।

জাসাস নেতারা সাংবাদিকদের বলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের দুই নেতা শামসুল আলম সেলিম ও রজত কান্তি গুপ্ত সংগঠনটিকে আওয়ামী লীগের অঙ্গসংগঠনে পরিণত করেছিলেন। দীর্ঘদিন ধরে তারা খবর পাচ্ছিলেন সারদা স্মৃতি হলে জড়ো হয়ে সভা করছেন আওয়ামী লীগের লোকজন। প্রথমে বিষয়টি কেউ বিশ্বাস করেনি। তবে রবিবার রাতে এ ধরনের একটি সভার প্রস্তুতির খবর পান জাসাস নেতারা। পরে তারা সারদা স্মৃতি হলে যান। সোমবার দুপুরে সেখানে গিয়ে শেখ মুজিবুর রহমানের ছবির বিভিন্ন ফ্রেম সরিয়ে হলটিতে তালা লাগিয়ে দেন জাসাস নেতারা।

তাদের দাবি, সারদা স্মৃতি হলের মালিক সিলেট সিটি করপোরেশন (সিসিক)। তাই হলের চাবি সিসিকের প্রশাসকের কাছে হস্তান্তর করা হবে। এরপর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন সিসিকের প্রশাসক।

সিলেট জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসেন খান বলেন, ‌‘আমরা বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি, সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন সভা করেন। সিলেটকে অস্থিতিশীল করতে এই সভা করা হয়েছে। খবর পেয়ে আমরা গিয়ে দেখি হলের দেয়ালে শেখ মুজিবুর রহমানের ছবিসহ কালচারাল ফ্যাসিস্টেদের ছবি রয়েছে। তার মানে তারা সেখানে কার্যক্রম চালিয়েছেন। আগের ছবিগুলো নামানো ছিল।’

তিনি বলেন, ‘সিলেট জেলা ও মহানগর জাসাসের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্য নেতাদের উপস্থিতিতে দেয়াল থেকে ছবিগুলো নামানো হয়। ছবি ও হলের চাবি সিলেট সিটি করপোরেশনে হস্তান্তর করা হবে।’

তালা লাগানোর সময় সিলেট জেলা ও মহানগর জাসাসের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্য নেতারাও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ নিয়ে কেউ থানায় কোনও অভিযোগ করেনি। ফলে বিষয়টি আমাদের জানা নেই।’

/এএম/ 
সম্পর্কিত
গণভোট অবৈধ হলে এই সরকার কীভাবে বৈধ হয়: মামুনুল হক
ডিসেম্বর ঘিরে কী করছে এনসিপি?
বাংলাদেশের সঙ্গে করা ভারতের প্রতিটি চুক্তিই ছিল প্রতারণাপূর্ণ: রিজভী
সর্বশেষ খবর
কবজিতে বৈদ্যুতিক স্পন্দন দিয়ে টুরেটসের উপসর্গ নিয়ন্ত্রণ, নতুন যন্ত্রে আশার আলো
কবজিতে বৈদ্যুতিক স্পন্দন দিয়ে টুরেটসের উপসর্গ নিয়ন্ত্রণ, নতুন যন্ত্রে আশার আলো
ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে বিপর্যয়ের পর সামরিক কমান্ডার পাল্টালো সৌদি আরব
ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে বিপর্যয়ের পর সামরিক কমান্ডার পাল্টালো সৌদি আরব
বিদেশে অপপ্রচার মোকাবিলায় লবিস্ট ও আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব সংসদে
বিদেশে অপপ্রচার মোকাবিলায় লবিস্ট ও আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব সংসদে
এলডিসি উত্তরণের পর ওষুধের দাম বাড়ার শঙ্কা, জাতীয় কর্মপরিকল্পনার দাবি
এলডিসি উত্তরণের পর ওষুধের দাম বাড়ার শঙ্কা, জাতীয় কর্মপরিকল্পনার দাবি
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
খুলনার সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
খুলনার সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর