গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধে যুবককে হত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৬, ১৬:১৮আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১৬:৩১

গোপালগঞ্জ গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে মানিক শেখ(২৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেন।
ধারালো অস্ত্রের আঘাতে নিহত মানিকের বড় ভাই লেবু শেখও (৩২) গুরুতর আহত হন। আহত লেবু শেখকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মানিকের বড় ভাই লেবু শেখ অভিযোগ করে বলেন, আমার পিতা হিরু শেখের সঙ্গে তার আপন চাচাতো ভাই বকুল শেখের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলে। এরই জের ধরে সোমবার সকালে বিবদমান জমির ধান কাটা নিয়ে সালিশ-বৈঠক বসে। এসময় উভয় পক্ষের লোকজন তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে বকুল শেখ, তার ছেলে মামুন শেখসহ আরও কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে আমাকে ও আমার ভাইকে উপর্যুপরি কুপিয়ে জখম করে।

আরও পড়ুন: সুন্দরবনে আবারও আগুন, বনবিভাগের দাবি ‘নাশকতা’

ওসি জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে জন্য পুলিশ মাঠে নেমেছে। থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এনএস/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী