সুন্দরবনে আবারও আগুন, বনবিভাগের দাবি ‘নাশকতা’

বাগেরহাট প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৬, ১৫:২৯আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১৫:৩৯

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধান সাগর স্টেশনের নাংলী ফরেস্ট ক্যাম্প এলাকায় চার দিনের ব্যবধানে ফের আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকালে লাগা এ আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করছে বন বিভাগ ও স্থানীয় কয়েকশ’ এলাকাবাসী।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

সুন্দরবনে আগুন

বন বিভাগের এই কর্মকর্তার দাবি, পরিকল্পিতভাবে বন সংলগ্ন এলাকার দুর্বৃত্তরা বনভূমিতে এই আগুন ধরিয়ে দিয়েছে।

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধান সাগর স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ ঘটনাস্থল থেকে মুঠোফোনে জানান, সকাল সাড়ে ৯টার দিকে বনরক্ষীরা বন এলাকায় ধোঁয়া দেখতে পায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন যাতে ছড়িয়ে পড়তে না পরে, তাই সেখানে ফায়ার লাইন কাটা হচ্ছে। এছাড়া শরণখোলা, মোড়েলগঞ্জের ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৭ মার্চ ও ১৩ এপ্রিল সুন্দরবনের একই এলাকায় অগ্নিকাণ্ডে প্রায় ১০ একর বনভূমি পুড়ে যায়।

/এনএস/টিএন/

আরও পড়তে পারেন:

মাস্টার্সের কার্যক্রম থেকে জবির ৩ শিক্ষককে অব্যাহতি

সম্পর্কিত
সর্বশেষ খবর
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর চিন্তা অবিবেচনাপ্রসূত: ছাত্র ইউনিয়ন
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর চিন্তা অবিবেচনাপ্রসূত: ছাত্র ইউনিয়ন
রূপপুরে আগুন নিয়ে উদ্বেগ নেই, অনিশ্চিত বিদ্যুৎ সরবরাহের সময়
রূপপুরে আগুন নিয়ে উদ্বেগ নেই, অনিশ্চিত বিদ্যুৎ সরবরাহের সময়
ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, ছিনতাইয়ের পর মাদ্রাসাছাত্রকে ফেলে দেওয়ার অভিযোগ
ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, ছিনতাইয়ের পর মাদ্রাসাছাত্রকে ফেলে দেওয়ার অভিযোগ
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি