টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

গাজীপুর প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৬, ১১:১৭ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১১:৪৯

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ শুরু করেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

টঙ্গীর ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামক একটি ওষুধের কারখানায় আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলমের নেতৃত্বে তিনটি ইউনিট ঘটনাস্থলের যায়। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ইউনিট বাড়ানো হয়। বর্তমানে ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটসহ মোট ১১টি ইউনিট কাজ করছে।

আগুন লাগার কারণ ও কীভাবে এর সূত্রপাত হয়েছে, তা এখনও জানা যায়নি।

/আরএইচ/
সম্পর্কিত
টঙ্গীতে ওষুধ কারখানার আগুন ছড়ালো পাশের ভবনে, পানির সংকটে বাড়ছে চ্যালেঞ্জ
৩০ ঘণ্টাতেও পুরোপুরি নেভেনি চকবাজারের আগুন, বের হচ্ছে ধোঁয়া
দেশের এক-তৃতীয়াংশ ভবনেই নিশ্চিত হয়নি অগ্নিনিরাপত্তা মানদণ্ড
সর্বশেষ খবর
বদলে যাওয়া আবহাওয়ায় বাড়ছে সর্দি-কাশি, স্বস্তি পেতে কী করবেন?
বদলে যাওয়া আবহাওয়ায় বাড়ছে সর্দি-কাশি, স্বস্তি পেতে কী করবেন?
রাজধানীতে ছিনতাইয়ে ব্যবহৃত অটোরিকশাসহ গ্রেফতার ২
রাজধানীতে ছিনতাইয়ে ব্যবহৃত অটোরিকশাসহ গ্রেফতার ২
টঙ্গীতে ওষুধ কারখানার আগুন ছড়ালো পাশের ভবনে, পানির সংকটে বাড়ছে চ্যালেঞ্জ
টঙ্গীতে ওষুধ কারখানার আগুন ছড়ালো পাশের ভবনে, পানির সংকটে বাড়ছে চ্যালেঞ্জ
জন্মদিনেই কারাগারে আশুতোষ, ৫ দিনের কারাদণ্ড সিজেপির দুই নেতার
জন্মদিনেই কারাগারে আশুতোষ, ৫ দিনের কারাদণ্ড সিজেপির দুই নেতার
সর্বাধিক পঠিত
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার