নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেফতার

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ নভেম্বর ২০২৬, ১২:০৬ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১২:২৯

নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে নড়াইল জেলা যুবলীগের দফতর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ।

রবিবার (২২ নভেম্বর) রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনার দুই দিন পর শুক্রবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ ওঠে।

স্থানীয় কয়েকজনের ভাষ্য, হামলাকারীরা ৩০ থেকে ৩৫টি বাড়ির অন্তত অর্ধশত ঘরে ভাঙচুর ও লুটপাট চালানোর পাশাপাশি আগুন দেয়।

তবে পুলিশের দাবি, হত্যাকাণ্ডে নিহত দুই বিএনপি নেতার স্বজনেরাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছেন।

স্থানীয়দের তথ্যমতে, হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়ি। এ ছাড়া কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম শামীমসহ দলটির নেতাকর্মীদের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

নড়াইলের এসপি মোহাম্মদ আল মামুন শিকদার শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, খবর পেয়ে কালিয়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

এদিকে, কালিয়ার ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা চলছে বলে দাবি করেছেন এসপি মোহাম্মদ আল মামুন শিকদার।

/আরএইচ/
সম্পর্কিত
বিএনপি সমর্থকের বাড়ির ফটকে কাফনের কাপড় পরানো পুতুল, এলাকায় আতঙ্ক
নড়াইলে সহিংসতা: মাশরাফির বিরুদ্ধে অর্থ যোগানের অভিযোগ রাশেদ খাঁনের
ডিএমপির অভিযানে ৩৩৫ জন গ্রেফতার, মামলা ৩৬
সর্বশেষ খবর
ক্রীড়াবিদ ও পরিবারের চিকিৎসায় বিশেষ ছাড়ের ব্যবস্থা
ক্রীড়াবিদ ও পরিবারের চিকিৎসায় বিশেষ ছাড়ের ব্যবস্থা
এআই দিয়ে পরীক্ষায় জালিয়াতি, গদি ছাড়লেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী
এআই দিয়ে পরীক্ষায় জালিয়াতি, গদি ছাড়লেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী
গোপালগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, শহরজুড়ে বিজিবি-আনসারের টহল
গোপালগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, শহরজুড়ে বিজিবি-আনসারের টহল
টাকা দিয়ে কি সুখ, আনন্দ ও ভালবাসা কেনা যায় 
টাকা দিয়ে কি সুখ, আনন্দ ও ভালবাসা কেনা যায় 
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন