আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ১০ কারখানায় কর্মবিরতি; বন্ধ ২০

সাভার (ঢাকা) প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৬, ১০:১৯ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১০:২৯

তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান অসন্তোষের মধ্যে গতকালের ধারাবাহিকতায় আজও কর্মবিরতির মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়েছে শিল্পাঞ্চলে। সকালে অন্তত ১০টি কারখানার শ্রমিকেরা উৎপাদনকাজ থেকে বিরত থাকেন।

সকালে খোলা থাকা কারখানাগুলোতে শ্রমিকেরা স্বাভাবিকভাবে প্রবেশ করলেও দাবি আদায়ের আন্দোলনের অংশ হিসেবে ১০টি কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেননি।

এদিকে, শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে হামীম, এনভয় ও নিট এশিয়াসহ ২০টি কারখানা।

দিনের শুরুতে শ্রমিকদের কর্মবিরতি থাকলেও সকাল ১০টা পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে গতকাল মজুরি বোর্ডের সভায় মজুরি নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত না আসায় আজ পরিস্থিতি আবারও উত্তপ্ত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এ কারণে অতিরিক্ত জনবল নিয়ে শিল্পাঞ্চলে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

পুলিশের একজন কর্মকর্তা জানান, মজুরি বোর্ডের গঠন, কার্যক্রম ও মজুরি নির্ধারণের আইনগত প্রক্রিয়া সম্পর্কে অধিকাংশ শ্রমিকের স্পষ্ট ধারণা নেই। তাদের অনেকেই মনে করেন, মজুরি বোর্ড গঠনের অর্থ হলো মজুরি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসা। কিন্তু বোর্ডে মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাব উপস্থাপন এবং দর-কষাকষির প্রক্রিয়া সম্পর্কে তাদের ধারণা সীমিত।

ওই কর্মকর্তা আরও বলেন, গতকালের সভায় মালিকপক্ষ কত টাকা মজুরির প্রস্তাব করেছে, তা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। এ পরিস্থিতিকে কাজে লাগিয়ে তৃতীয় কোনও পক্ষ আন্দোলন উসকে দেওয়ার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাড়তি সতর্কতা নিয়ে মাঠে অবস্থান করছেন।

শিল্পাঞ্চলের কারখানা বন্ধের তথ্য হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় নিশ্চিত করেছেন শিল্প পুলিশ-১-এর  এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।

/আরএইচ/
সম্পর্কিত
তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর: চূড়ান্ত শুনানি হয়নি ক্ষতিপূরণসংক্রান্ত ২ রিট মামলা
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান আরেকটু বেশি
১১৩ জনের মৃত্যু ১৪ বছর চলে গেলো, এখনও কিছুই পেলাম না
সর্বশেষ খবর
প্রত্যর্পণ ছাড়া কোনও সন্ত্রাসীকে দেশে আসার অনুমতি নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রত্যর্পণ ছাড়া কোনও সন্ত্রাসীকে দেশে আসার অনুমতি নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানতে মিয়ানমারকে ১৪ দেশের আহ্বান
রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানতে মিয়ানমারকে ১৪ দেশের আহ্বান
পাকিস্তানে স্পিকার হাফিজ উদ্দিনকে উষ্ণ অভ্যর্থনা
পাকিস্তানে স্পিকার হাফিজ উদ্দিনকে উষ্ণ অভ্যর্থনা
ক্লাসঘর নয়, শহরের পথে হাঁটতে হাঁটতে ফরাসি শেখা!
ক্লাসঘর নয়, শহরের পথে হাঁটতে হাঁটতে ফরাসি শেখা!
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
ভূমিকম্পে কাঁপলো দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো দেশের একাংশ
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
গোপালগঞ্জে থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া সেই ছাত্রলীগ কর্মী গ্রেফতার
গোপালগঞ্জে থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া সেই ছাত্রলীগ কর্মী গ্রেফতার