মহাসড়কে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, পুলিশ বলছে ‘কোথায় করেছে, জানা নেই’

গাজীপুর প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৬, ২০:০৮ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ২০:১০

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়ে গাজীপুরে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা শাখার নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ মিছিল করা হয়। তবে মহাসড়কের ঠিক কোন স্থানে মিছিলটি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। মিছিলের বিষয়টি ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়লও। 

নাসির মোড়ল তার ফেসবুক পেজে মিছিলের ছবি ও ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, সাদা কাপড়ের ব্যানারে লাল কালিতে লেখা—‘শেখ হাসিনা, তোমার অপেক্ষায় বাংলাদেশ’। ব্যানারে নাসির মোড়লের নাম ও গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পরিচয়ও উল্লেখ রয়েছে।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম’, এবং ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাদের হাতে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও নাসির মোড়লের ছবি সংবলিত বড় ফেস্টুন দেখা যায়। ভিডিওতে এক কর্মীকে বলতে শোনা যায়, তাদের কর্মসূচি বানচাল করতে বিএনপির লোকজন তাদের নেতাকর্মীদের আটক করেছে। 

নাসির মোড়ল তার ফেসবুক পোস্টে লেখেন, ‘শেখ হাসিনার কর্মীরা গুপ্ত নয়, ঘোষণা দিয়েই রাজপথে নিজেদের অবস্থান জানান দেয়। মিছিলের আগেই ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু জয় বাংলার স্লোগান থামানো যায়নি।’ তিনি আরও লেখেন, ‘সেদিনের কর্মসূচি ছিল থানা ঘেরাওয়ের। কথা দিয়েও তা পালন করতে না পারলেও শেখ হাসিনার প্রত্যাবর্তনের আগেই সেই কথা রাখবো আমরা।’

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা কোথায় মিছিল করেছে, এ ধরনের কোনও তথ্য আমাদের কাছে নেই। এ বিষয়ে আমাদের জানাও নেই।’

 

/এএম/ 
সম্পর্কিত
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার কোনও ভুল করেনি: আইনমন্ত্রী
ছাত্রদলের মিছিল দেখে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতার ‘জয় বাংলা’ স্লোগান, এরপর যা ঘটলো 
ভারতফেরত নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আশ্রয়, বহিষ্কার যুবদল কর্মী
সর্বশেষ খবর
মালয়েশিয়া যেতে পাসপোর্টের টাকাও লাগেনি
মালয়েশিয়া যেতে পাসপোর্টের টাকাও লাগেনি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
চীনসহ ১৪ অর্থনীতির ওপর মার্কিন শুল্ক আরোপের প্রস্তাবের বিরোধিতা বেইজিংয়ের
চীনসহ ১৪ অর্থনীতির ওপর মার্কিন শুল্ক আরোপের প্রস্তাবের বিরোধিতা বেইজিংয়ের
শহীদের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, শুটিংয়ে স্বস্তি পেয়েছিলেন আদিতি
শহীদের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, শুটিংয়ে স্বস্তি পেয়েছিলেন আদিতি
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যানসির
বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যানসির
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড