চীনসহ ১৪ অর্থনীতির ওপর মার্কিন শুল্ক আরোপের প্রস্তাবের বিরোধিতা বেইজিংয়ের

আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬, ২০:১৩ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ২০:১৩

চীনসহ ১৪টি অর্থনীতির ওপর যুক্তরাষ্ট্রের ৩০১ ধারার আওতায় অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাবের তীব্র বিরোধিতা জানিয়েছে চীন। বৃহস্পতিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র হ্য ইয়া তুং এ বিরোধিতা করেন।

সম্প্রতি মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় তথাকথিত ‘অতিরিক্ত উৎপাদন সক্ষমতা’ বিষয়ে ৩০১ ধারার তদন্তের ফলাফল ঘোষণা করে প্রস্তাবিত পদক্ষেপ প্রকাশ করেছে। এতে ওই শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়।

এ বিষয়ে হ্য ইয়া তুং বলেন, যুক্তরাষ্ট্রের ৩০১ ধারার তদন্ত একটি স্পষ্ট একতরফা পদক্ষেপ, যা আন্তর্জাতিক অর্থনৈতিক শৃঙ্খলাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়মাবলীর গুরুতর লঙ্ঘন করেছে। চীন এর দৃঢ় বিরোধিতা করে।

তিনি বলেন, চীন যুক্তরাষ্ট্রকে ভুল পদক্ষেপ সংশোধন করে সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সঠিক পথে ফিরে আসার আহ্বান জানিয়েছে।

চীনা মুখপাত্র আরও বলেন, চীন পরিস্থিতির অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষণ করে এবং নিজের বৈধ অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
মালয়েশিয়ায় ভিসার শর্ত লঙ্ঘনকারী বিদেশিদের তালিকায় শীর্ষে বাংলাদেশিরা
পরিবার থেকে বিতাড়িত হয়ে বৃদ্ধাশ্রমে ঘর বাঁধলেন ৭৫ বছরের বৃদ্ধ ও ৬৩ বছরের বৃদ্ধা
‘মিস ইউনিভার্স ২০২৬’ নিয়ে বিতর্ক: ফলাফল কি পাতানো ছিল?
সর্বশেষ খবর
মালয়েশিয়া যেতে পাসপোর্টের টাকাও লাগেনি
মালয়েশিয়া যেতে পাসপোর্টের টাকাও লাগেনি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
শহীদের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, শুটিংয়ে স্বস্তি পেয়েছিলেন আদিতি
শহীদের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, শুটিংয়ে স্বস্তি পেয়েছিলেন আদিতি
মহাসড়কে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, পুলিশ বলছে ‘কোথায় করেছে, জানা নেই’
মহাসড়কে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, পুলিশ বলছে ‘কোথায় করেছে, জানা নেই’
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যানসির
বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যানসির
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড