সাড়ে ১৮ কোটি টাকা আত্মসাৎ মামলায় আ. লীগ নেতা সুজিত গ্রেফতার

খুলনা প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৬, ১৭:২৯আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১৭:৩৩

গ্রেফতারের প্রতীকী ছবি উত্তরা ব্যাংকের সাড়ে ১৮ কোটি টাকা আত্মসাৎ-এর মামলায় খুলনা আওয়ামী লীগের নেতা শিল্পপতি সুজিত কুমার ভট্টাচার্য ওরফে লক্ষণ বাবুকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল বুধবার বিকালে গ্রেফতার করেছে।
গ্রেফতারের পর তাকে সোনাডাঙ্গা থানা পুলিশে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস। ওসি বলেন, দুদক থেকে সুজিত নামে একজনকে তাদের কাছে পাঠানো হয়েছে। পুলিশ তাকে থানা হাজতে রেখেছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ দুদকের নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে।
জানা যায়, ১৯৯৭ সালে উত্তরা ব্যাংক থেকে ১ কোটি ২৫ লাখ টাকা ঋণ নিয়েছিলেন উত্তরা জুট ট্রেডার্সের স্বত্বাধিকারী সুজিত কুমার ভট্টাচার্য ওরফে লক্ষণ বাবু। সময়ে ঋণ পরিশোধ না করায় ২০১৫ সালে ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় ২৮ কোটি টাকা। ব্যাংকের তদন্তে প্লেজ ঋণ নেওয়ার পর গুদামে ১৮ কোটি টাকার পাট ঘাটতি ধরা পড়ে। গুদামে মাত্র ১ কোটি টাকার পাট পাওয়া যায়।

আরও পড়ুন:  সুন্দরবনে-আগুন সুন্দরবনের আগুন নিয়ে জনমনে প্রশ্ন

এরপর প্রতারণা করে ব্যাংকের পক্ষ থেকে ১৮ কোটি ৬০ লাখ ৬০ হাজার টাকা আত্মসাৎ করার মামলা দায়ের করা হয়। ২০১৫ সালের ১১ জুন মহানগরীর দৌলতপুর থানায় উত্তরা ব্যাংকের ডিজিএম মো. ইব্রাহিম উদ্দিন এ মামলা দায়ের করেন।

এরপর দুদক খুলনা উপ-সহকারী পরিচালক মোশারেফ হোসেন মামলাটি তদন্তভার গ্রহণ করেন। ১০ মাস পর বুধবার বিকেলে তিনি নুরনগর এলাকা থেকে আসামি সুজিত কুমার ভট্টাচার্যকে গ্রেফতার করেন।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের