১১ মে থেকে লাগাতার ধর্মঘটের ঘোষণা নৌযান মালিকদের

খুলনা প্রতিনিধি
০১ মে ২০১৬, ১৮:২২আপডেট : ০১ মে ২০১৬, ১৮:২২

খুলনা নৌযান শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১০ হাজার টাকা ঘোষণার প্রতিবাদে আগামী ১১ মে থেকে খুলনা অঞ্চলের নৌযান মালিকরা লাগাতার ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছেন। রবিবার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুর কবীর বালু মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপ ও মংলা ব্যবহারকারী সমন্বয় কমিটি এই কর্মসূচির ডাক দিয়েছে।
সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকরা ২০ এপ্রিল মধ্যরাত থেকে ধর্মঘট পালন করে। বিষয়টি নিরসনে গত ২৬ এপ্রিল নৌমন্ত্রীর সভাপতিত্বে মালিক ও শ্রমিকপক্ষের উপস্থিতিতে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বহু দর কষাকষির পর উভয়পক্ষ সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হন। তখন নৌমন্ত্রী একতরফাভাবে ক শ্রেণির নৌযানের ক্ষেত্রে সর্বনিম্ন মজুরি ১০ হাজার টাকা, খ শ্রেণির নৌযানের ক্ষেত্রে সর্বনিম্ন মজুরি ৯ হাজার পাঁচ’শ টাকা ও গ শ্রেণির নৌযানের ক্ষেত্রে সর্বনিম্ন মজুরি ৯ হাজার টাকা ঘোষণা দেন এবং অন্যান্য সকল স্টাফদের বেতন কাঠামো নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করেন। নৌযান মালিকরা ওই বৈঠকে গ শ্রেণির জন্য সবনিম্ন মজুরি ৫ হাজার দুশ টাকা নির্ধারণের প্রস্তাব করেন। নৌমন্ত্রীর এ ঘোষণায় সন্তুষ্ট হতে না পেরে নৌযান মালিকরা বৈঠক ত্যাগ করেন।

আরও পড়ুন:
ভালো নেই মায়ের গর্ভে গুলিবিদ্ধ সেই সুরাইয়া

 

সংবাদ সম্মেলনে বলা হয়, আজ ১ মে দুপুরে খুলনা নৌ পরিবহন মালিক গ্রুপের এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১০ মের মধ্যে নৌমন্ত্রী ঘোষিত সর্বনিম্ন মজুরি প্রত্যাহার করা না হলে ১১ মে থেকে নৌযান মালিকরা লাগাতার কর্মবিরতি পালন করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এস এম আকবর হোসেন, ওয়াহিদুজ্জামান খান পল্টু, মো. আব্দুল গফফার, মো. খুরশিদ আলম কাগজি, কাজী গোলাম ফারুক, মো. হাফিজুল ইসলাম চন্দন, এম এম আসাদুজ্জামান, মো. নুরুল ইসলাম খান কালু, মো. মনিরুজ্জামান খান বাবু, মো. ফারুক আহাম্মেদ খান, মো. ওসমান গনি, অসীম কুমার সোম, মো. নজরুল ইসলাম, এম এম আজাহার আলী, মো. জহির হোসেন, কাজী ফেরদৌস হোসেন, মো. আইয়ুব আলী খান, মো. শাহাদাৎ হোসেন মল্লিক, মো. হাকিম হাওলাদার, মো. জোবায়ের হোসাইন, মো. ইলিয়াস হোসেন লাবু, চিনময় সাহা, সালমান আলম, এস,এম,আসিফ মঈন, মো. ফিরোজ কবীর, মো. আব্দুর রশিদ, মো. শাহ আলম তুহিন, সঞ্চিব দাস, মো. আব্দুল হান্নান, জি এম আব্দুস সাত্তার, মো. জসিম প্রমুখ।

আরও পড়ুন:
টার্গেট কিলিং ঠেকানোর পথ পাচ্ছে না সরকার

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের