এক মাসেও কূলকিনারা নেই কুষ্টিয়ায় চিকিৎসক হত্যা রহস্যের

কুষ্টিয়া প্রতিনিধি
২১ জুন ২০১৬, ১৪:২৪আপডেট : ২১ জুন ২০১৬, ১৫:০৬

কুষ্টিয়ায় হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা কুষ্টিয়ায় হোমিও চিকিৎসক মীর ছানাউর রহমান (৬৫) হত্যার এক মাস পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এমনকি তদন্ত চালিয়ে যাওয়ার কথা বললেও এখন পর্যন্ত এ ঘটনার কোনও কূলকিনারা করতে পারেনি পুলিশ। যদিও পুলিশের পাশাপাশি র‌্যাবও এ হত্যাকাণ্ডের তদন্ত করছে। এক মাসেও কোনও আসামি গ্রেফতার বা আটক না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন নিহতের পরিবারের সদস্যরা।

জানা গেছে, কুষ্টিয়া শহর থেকে ছয় কিলোমিটার দূরে বটতৈল শিশিরপাড়া মাঠ এলাকায় মীর ছানাউর রহমান তার বাগানবাড়িতে প্রতি শুক্রবার গ্রামের মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিতেন। গত ২০ মে সকালে মোটরসাইকেলে করে সেখানে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। এ সময় তার সঙ্গী কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বাংলা বিভাগের শিক্ষক সাইফুজ্জামানকেও কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।

হোমিও চিকিৎসক মীর ছানাউর রহমান হত্যার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। হত্যাকাণ্ডের পর মীর ছানাউর রহমানের সেজ ভাই মীর আনিছুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন।

আনিসুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, দিনের বেলায় এতবড় একটি হত্যাকাণ্ড ঘটে গেল। তারপর এক মাস পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত কোনও হত্যাকারীকে গ্রেফতার করতে পারেনি। এটা দুঃখজনক। পরিবারের সবাই হতাশ।

এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী বলেন, পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। আশা করছি দ্রুততম সময়ের হত্যাকাণ্ডের রহস্য জানা যাবে।

ওসি আরও বলেন, ঘটনার পর দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী গ্রামের সড়কের পাশে একটি কাশবনে রক্তমাখা চাপাতি, পাঞ্জাবি, পায়জামা ও জিন্সের প্যান্ট ফেলে যায়। সেসব পোশাকও পরীক্ষা করে দেখা হচ্ছে।

আরও পড়ুন- 

রক্তের সেতুবন্ধনে যত বাধা ছিল
মীর কাসেমের রিভিউ শুনানি ২৫ জুলাই

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের