ক্ষতিপূরণ পেলেন পাচারের শিকার বাংলাদেশি তরুণী

যশোর প্রতিনিধি
২৯ জুন ২০১৬, ১১:৫৩আপডেট : ২৯ জুন ২০১৬, ১১:৫৪

অনুদানের টাকা নিচ্ছেন ওই তরুণী

পাচারের শিকার এক বাংলাদেশি তরুণীকে ২ লাখ ৬০ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছে ভারত সরকার। মঙ্গলবার দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে ভিকটিম ও তার পরিবারের হাতে এই টাকা তুলে দেন জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর।

মানবাধিকার সংগঠন রাইটস যশোর সূত্রে জানা গেছে, যশোরের ঝিকরগাছা উপজেলার ওই মেয়েকে (২৬) চাকরির লোভ দেখিয়ে কয়েক বছর আগে ভারতে নিয়ে যায় পাচারকারীরা। ভারতের বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাকে উদ্ধার করে শেল্টারহোমে রাখে। এ ব্যাপারে মুম্বাই আদালতে একটি মামলাও বিচারাধীন।

রাইটস যশোরের প্রোগ্রাম অফিসার সরোয়ার হোসেন জানান, প্রায় দুই বছর আগে তারা জাস্টিস অ্যান্ড কেয়ারের সহযোগিতায় ওই তরুণীকে দেশে ফিরিয়ে আনেন। আদালতের নির্দেশে ভারত সরকার ভিকটিমকে ২ লাখ ৬০ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদানের সিদ্ধান্ত নেয়।

তিনি জানান, সম্প্রতি ভারত সরকারের দেওয়া ওই টাকা তারা পান।

জেলা প্রশাসক এসময় ভিকটিমকে তার বিয়ের যাবতীয় খরচ নির্বাহের প্রতিশ্রুতি দেন।

/এসটি/

আরও পড়ুন:

ভরা মৌসুমে ইলিশের দেখা না পেয়ে হতাশ জেলেরা

ভারত ফিরছে সনু

রাজধানীর উত্তর বাড্ডায় প্রিমিয়াম প্লাজায় আগুন

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী