বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যশোরে জাতীয় শোক দিবস পালনের কর্মসূচি শুরু হয়েছে।
সোমবার সকালে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শহরের বকুলতলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে সাবেক মেয়র কামরুজ্জামান চুন্নু, আওয়ামী লীগ নেতা আব্দার রহমান, পৌর কাউন্সিলর মোকশিমুল বারী অপু, সদর আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সেক্রেটারি মেহেদি হাসান মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সেতারা বেগম, যুবলীগ নেতা মঈনুদ্দিন মিঠু, ছাত্রলীগ নেতা লুৎফুল কবির বিজু প্রমুখ।
এরপর তিনি যশোর শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করেন।
অন্যান্যের মধ্যে শ্রদ্ধা জানান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.আব্দুস সাত্তার, জেলা প্রশাসক ড.হুমায়ুন কবীর, পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
এছাড়া যশোর শহর ও শহরতলীর প্রায় প্রতিটি পাড়া ও মহল্লায় একাধিক স্থানে দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মাহমুদ হাসান বিপু জানান, শহরে কতগুলো স্থানে দরিদ্রদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে তা সঠিকভাবে বলা সম্ভব নয়।
আরও পড়ুন:
বঙ্গবন্ধুকে হত্যার আগে অস্বাভাবিক নৈশ প্যারেড হয়
যেভাবে দাফন করা হয় বঙ্গবন্ধুকে
/বিটি/







