যশোরে হিযবুত তাহরীরের কেন্দ্রীয় সদস্য গ্রেফতার

যশোর প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৬, ১৬:৩৩আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ১৬:৩৭

যশোরে এসএম সাদিকুর রহমান পলাশ (২৯) নামে হিযবুত তাহরীরের এক কেন্দ্রীয় সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। বৃহস্পতিবার রাত দুইটার দিকে যশোর সদরের উপশহর (সেক্টর-১, প্লট নম্বর-২০) সারথী মিল মোড়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই সময় তার কাছ থেকে কম্পিউটার, পেনড্রাইভসহ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়। যশোরে হিযবুত তাহরীরের কেন্দ্রীয় সদস্য গ্রেফতার   

সিআইডি যশোর ও কুষ্টিয়া বিভাগের বিশেষ পুলিশ সুপার শামসুল আলম শুক্রবার বেলা তিনটার দিকে তাদের কার্যালয়ে এক সংবাদমাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, পলাশ যশোর সদরের আন্দোলপোতা গ্রামের মো. শাহজাহান আলীর ছেলে। তিনি ঝিনাইদহ সরকারি নূরুন নাহার মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক (৩৪তম বিসিএস)।

তিনি আরও জানান, সিআইডি পুলিশের বিশেষ জঙ্গিবিরোধী অভিযানে পলাশকে গ্রেফতার করা হয়। তিনি হিযবুত তাহরীর কেন্দ্রীয় সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ২০১২ সালে দলীয় কার্যক্রম পরিচালনার সময় কাঁটাবন এলাকা থেকে শাহবাগ থানা পুলিশের হাতে তিনি আটক হন। ওই সময় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন। পরে তিনি জামিনে ছিলেন। এরপর মামলার বিষয়সহ তথ্য গোপন করে পলাশ সরকারি চাকরিতে যোগদান করে শিক্ষার্থীদের মধ্যে জঙ্গি কার্যক্রমে উদ্বুদ্ধ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযানে নেতৃত্বদানকারী  সিআইডি পুলিশের যশোর অঞ্চলের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, এসএম সাদিকুর রহমান পলাশকে আটকের সময় তার ব্যবহৃত কম্পিউটার, পেনড্রাইভসহ কিছু  জব্দ করা হয়।

পলাশকে আদালতে সোপর্দ করা হবে বলে সিআইডি কর্মকর্তারা জানান।

আরও পড়ুন: ভোলায় ৫ জেলেকে অপহরণ, গুলিবিদ্ধ ২
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের