খুলনায় পুকুর থেকে নিখোঁজ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

খুলনা প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৬, ১৩:০২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৬, ১৩:০৩

খুলনা দুদিন নিখোঁজ থাকার পর খুলনার তেরখাদায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার ইখড়ি গ্রামের একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন গরু ব্যবসায়ী খসরুল আলম (৪০) ও তার স্ত্রী লিপি বেগম (৩০)।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন এ ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরজ আলী ও কামাল হোসেন নামে দুজনকে থানায় নেওয়া হয়েছে।
ওসি আরও জানান, সীমানা পিলার বেচাকেনা সংক্রান্ত ঘটনার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। গত সোমবার থেকে এ দুজন নিখোঁজ ছিলেন। সীমানা পিলার সংক্রান্ত লেনদেনের টাকা আনার জন্য সোমবার তারা বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। বুধবার সকাল ৮টার দিকে খবর পেয়ে ইখড়ি গ্রামের একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ দুটি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হবে।

নিহত খসরুর ভাই আব্দুল আজিজ জানান, খসরু গরুর ব্যবসা করত। সম্প্রতি সে সীমানা পিলার নিয়ে এক ব্যবসায়ী গ্রুপের সঙ্গে ব্যবসা করার জন্য টাকা বিনিয়োগ করে। সেই টাকা আনতে গিয়েই স্ত্রীসহ খসরু নিখোঁজ হয়।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী