সুন্দরবনের চাউলাবগি থেকে ২৫ জেলে অপহৃত

মংলা প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৬, ১১:০৬আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৬, ১১:০৬

সুন্দরবনের ধানসিদ্ধির চরের চাউলাবগি এলাকা হতে মুক্তিপণের দাবিতে ২৫ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। অপহৃত জেলেদের বাড়ি বাগেরহাট জেলার মংলা, রামপাল ও শরণখোলা থানার বিভিন্ন এলাকায়। বুধবার ভোরে এ ঘটনা ঘটে।

সুন্দরবনের ধানসিদ্ধি চর জেলে-মহাজন সূত্র জানায়, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসিদ্ধির চরের চউলাবগি এলাকায় বুধবার ভোরে মাছ শিকার করছিলেন জেলেরা। এসময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা জেলেদের ট্রলারে হামলা চালিয়ে বিপুল পরিমাণ ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ লুটে নেয়। পরে জনপ্রতি ৩০ হাজার টাকা করে মুক্তিপণ দাবিতে ২৫ জেলেকে অপহরণ করে নিয়ে যায়।

কোস্টগার্ড পশ্চিম জোন মংলার অপারেশন অফিসার লে. এম ফরিদুজ্জামান জানান, জেলে অপহরণের ঘটনা শুনেছি। সকাল থেকেই অপহৃত জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে