নওগাঁও কাস্টমস কর্মকর্তা জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে খুলনা দুদক

খুলনা প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৬, ০৪:১৮আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ০৪:২০

দুর্নীতি দমন কমিশন (দুদক) আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগে যশোরের অভয়নগরের মামলায় নওগাঁ কাস্টমস কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক), খুলনা।

রবিবার বিকেল ৫টায় তাকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে যশোরে পাঠানোর জন্য নওগাঁ সদর থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

দুদক খুলনার সহকারী পরিচালক শামীম ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রাম কাস্টমসে কর্মরত অবস্থায় জাহাঙ্গীর আলমের আয় বহির্ভূত ১৬ লক্ষাধিক টাকা অর্জন ও দখলে রাখার ঘটনার প্রমাণ পাওয়া যায়। ওই ঘটনায় দুদক খুলনার উপসহকারী পরিচালক মোশারেফ হোসেন বাদী হয়ে ২০১৫ সালের ২৯ এপ্রিল যশোরের অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর তদন্তে তার দখলে আয় বহির্ভূত দেড় কোটি টাকার সম্পদ পাওয়া যায়।

তার বাড়ি যশোরের অভয়নগর থানার সাউলি গ্রামে। তিনি চট্টগ্রাম থেকে বদলি হয়ে নওগাঁ কাস্টমসে কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এ সংবাদ পাওয়ার পর খুলনা দুদকের দু’জন কর্মকর্তা নওগাঁয় যান এবং রবিবার বিকেল ৫টায় তাকে গ্রেফতার করেন। এ সময় অভিযানে রাজশাহী দুদকের একজন কর্মকর্তা ও নওগাঁ থানার পুলিশ উপস্থিত ছিল।
/এবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক