দুর্গা পূজার নিরাপত্তায় ঝিনাইদহে ভিলেজ ডিফেন্স পার্টি

ঝিনাইদহ প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৬, ১১:৪৬আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১১:৫৩

দুর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজার আর মাত্র কয়েকদিন বাকি। পূজাকে কেন্দ্র করে উৎসবের আমেজ পুরো দেশে। ব্যতিক্রম নয় ঝিনাইদহও। জেলার ৬ উপজেলায় এবার ৩৯২ টি মণ্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। আর এসব মণ্ডপের নিরাপত্তার দায়িত্বে পুলিশের পাশাপাশি আনসার ভিডিপি ও ভিলেজ ডিফেন্স পার্টির সদস্যরাও নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মণ্ডপের সংখ্যা এই শেষ মুহূর্তে এসেও কমতে বা বাড়তে পারে। তবে ইতোমধ্যে বেশিরভাগ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। এখন রং করাসহ সাজ সজ্জার কাজে ব্যস্ত রয়েছেন প্রতিমা শিল্পীরা।

এ বছর ঝিনাইদহ সদর উপজেলায় ৮৬টি, শৈলকুপায় ১১০টি, হরিণাকুণ্ডে ২৬ টি, কালীগঞ্জে ৯৮টি, কোটচাঁদপুরে ৩৩টি ও মহেশপুর উপজেলার ৩৯ মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। স্ব স্ব উপজেলা নির্বাহী অফিসাররা এ তথ্য জানিয়েছেন। 

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, চলতি বছর দুর্গা পূজায় আইন শৃঙ্খলা রক্ষার কাজে পুলিশ, আনসারসহ ভিলেজ ডিফেন্স পার্টির সদস্যরা নিয়োজিত থাকবেন। তবে কী পরিমাণ সদস্য আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘এখনও অনেক স্থানে মণ্ডপ বাড়তে পারে।  আগামী ১ অক্টোবর এ বিষয়ে সভা হবে। সভা শেষে কী পরিমাণ সদস্য দায়িত্ব পালন করবেন তা জানা যাবে।’

আরও পড়ুন- 

কৃষি জমিতে কীটনাশক ছিটাবে ড্রোন

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের