কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ জেএমবি নেতা নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৬, ০৯:৫৬আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ১১:৩২

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ জেএমবি নেতা নিহত
কুষ্টিয়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কুলু মোল্লা (৩০) নামে এক জেএমবি নেতা নিহত হয়েছেন। রবিবার রাত ৩টার দিকে সদর উপজেলার কবুরহাট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ডিবি পুলিশের চার সদস্য আহত  হন। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলি, রামদা ও গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

নিহত কুলু মোল্লা সদর উপজেলার খাজানগর পূর্ব মাঠ পাড়া এলাকার কন্দু মোল্লার ছেলে। পুলিশের দাবি, কুলু নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আঞ্চলিক কমান্ডার ছিলেন।

কুষ্টিয়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে জেএমবির কয়েকজন সদস্য উপজেলার কবুরহাট এলাকায় সোবাহান শেখের ধানের চাতালের পেছনে নাশকতা সৃষ্টির উদ্দেশে জড়ো হয়েছে। গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জেএমবি সদস্যরা গুলি চালালে আতœরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলি শেষে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ জানতে পারে নিহত ব্যক্তি জেএমবির আঞ্চলিক কমান্ডার কুলু মোল্লা। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, তিনটি রামদা ও গুলির খোসা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, বন্দুকযুদ্ধে এসআই  হালিম, এএসআই  রশিদ ও আনোয়ারসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

আরও পড়ুন:
প্রথমবারের মতো ভোট দিচ্ছেন বিলুপ্ত ছিটমহলবাসী

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী