ভারত থেকে বেনাপোলে পৌঁছেছে প্রাথমিকের ২০ লাখ বই

বেনাপোল প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৬, ১৫:৩০আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ১৫:৩০

বেনাপোল বন্দর ভারতে ছাপা হওয়া ২০ লাখ ১৩ হাজার ৬শ’ কপি পাঠ্যবই যশোরের বেনাপোল স্থলবন্দরে এসে পৌঁছেছে। আগামী বছর প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে এসব বই বিতরণ করা হবে।

২০১৭ শিক্ষাবর্ষের বইগুলো সারাদেশে বিতরণ করা হবে। মঙ্গলবার থেকে বেনাপোল স্থলবন্দরের ২৭ ও ২৮ নম্বর শেড থেকে এসব বই বন্দর থেকে খালাসের প্রক্রিয়া হয়েছে।

বেনাপোলের ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী বন্দর থেকে এই সব বই ছাড় করানোর কাজ করছেন। তিনি জানান, এ যাবৎ ১১ ট্রাক বইয়ের প্রথম চালান বেনাপোল বন্দর ছেড়ে দেশের বিভিন্ন উপজেলার উদ্দেশে রওনা হয়েছে। চলতি মাসের ২০ তারিখের মধ্যে সব বই ভারত থেকে চলে আসবে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা উপজেলায় পাঠানো হবে।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, এক কোটি ৫২ লাখ ২৭ হাজার ৩৩৭ কপি বইয়ের মধ্যে দুটি চালানে ২০ লাখ ১৩ হাজার ৬শ’ কপি বই বন্দরে এসে পৌঁছেছে। ইতোমধ্যে  কিছু কিছু বই বন্দর থেকে খালাস শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে এসব বই ছাপাতে দ্বিগুণ খরচ পড়ায় ভারত থেকে কম খরচে বই ছাপিয়ে আনা হচ্ছে। আগামী ১ জানুয়ারি বিনামূল্যে এই বই বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন- 

ভেস্তে গেছে রোহিঙ্গা শুমারির কার্যক্রম!

শিশুর শরীরের ১০ শতাংশের বেশি ওজনের স্কুলব্যাগ বহনে নিষেধাজ্ঞা

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী