সার্ভার সমস্যায় আমদানি-রফতানি বন্ধ বেনাপোলে

বেনাপোল প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:১৯আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:১৯

বেনাপোল-পেট্রাপোল গেট বেনাপোল কাস্টমসে সার্ভার সমস্যার কারণে শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে ওই স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে দু'দেশের পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আব্দুস সালাম জানান, শনিবার সকাল থেকে কাস্টমসের সফটওয়্যারের (সার্ভার) কাজ চলায় দু’দেশের  মধ্যে আমদানি-রফতানি বানিজ্য বন্ধ রয়েছে। গত বৃহস্পতিবার ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল শনিবার বেনাপোল কাস্টমসের সফটওয়ার (সার্ভার) এর কাজ চলবে। সে কারণে শনিবার সারাদিন আমদানি-রফতানি এবং বেনাপোল বন্দর ও কাস্টমসে পণ্য খালাসসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। রবিবার সকাল থেকে যথারীতি দু'দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিকভাবে চলবে। বেনাপোল কার্গো অফিস

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল আহম্মেদ জানান, আমদানি-রফতানি বন্ধ থাকলেও দু'দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

/এফএস/

আরও পড়ুন- 

বাঘাইছড়ি পৌর নির্বাচন: জিরো টলারেন্সের নির্দেশ ইসি’র

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের