কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
১০ মার্চ ২০১৭, ০৯:৪৪আপডেট : ১০ মার্চ ২০১৭, ০৯:৪৮

বন্দুকযুদ্ধ কুষ্টিয়ার খোকসায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মিন্টু (৪২) নামে এক ডাকাত নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের শিমুলিয়া কুঠিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।

নিহত মিন্টুর বাড়ি রাজবাড়ী জেলার পাংশায়। এ ঘটনায় তিন পুলিশ আহত হয়েছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের শিমুলিয়া কুঠিবাড়ি এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি চলচ্ছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ডাকাতদল গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ৩০ মিনিট চলা বন্দুক যুদ্ধের একপর্যায়ে ডাকাতদল পালিয়ে গেলে এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে তাকে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, তিনটি রামদা, দুই রাউন্ড গুলি ও গাছ কাটা করাত উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধে পুলিশের এক এসআই-সহ তিনজন আহত হয়। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

/বিএল/

আরও পড়ুন:
না.গঞ্জে তামিমের আস্তানায়ও ছিল কুমিল্লায় গ্রেফতার হওয়া অমি!

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের