আশুলিয়া থেকে অপহৃত ব্যবসায়ী মংলায় উদ্ধার, অপহরণকারী আটক

মংলা প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৭, ০৭:০০আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ০৭:০৮

অপহরণ

সাভারের আশুলিয়া থেকে অপহরণের ১৩ দিন পর আবুল বাসার (৪০) নামে এক ব্যবসায়ীকে মংলা থেকে উদ্ধার করা হয়েছে। ৯ লাখ টাকা মুক্তিপণের দাবিতে তাকে অপহরণ করা হয়েছিল। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার সুন্দরবন ইউনিয়নের কচুবুনিয়া গ্রাম থেকে তাকে উদ্ধার করে র‌্যাব। র‌্যাব-৬ এর উপ পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার জাহিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,  এসময় অপহরণকারী চক্রের সদস্য আলম সর্দারকে আটক করে র‌্যাব।

ওই ব্যবসায়ী গত ৬ অক্টোবর আশুলিয়ার নিজ ব্যবসা প্রতিষ্ঠান লামিয়া ফ্যাশন হাউজ থেকে অপহৃত হন  জানিয়ে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, অপহরণের পর থেকেই তাকে উদ্ধারে চেষ্টা চালচ্ছিলেন তারা। পরে মোবাইল ট্র্যাকিং পদ্ধতির মাধ্যমে মংলা উপজেলার কচুবুনিয়া গ্রাম থেকে ১৩ দিন পর তাকে উদ্ধার করা হয়। ৯ লাখ টাকা মুক্তিপণের দাবিতে তাকে অপহরণ করা হয়েছিল বলে তিনি জানান।

এদিকে আটক অপহরণকারী আলম সর্দারকে মংলা থানায় সোপর্দ করা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম