সিনহা যেভাবে চেয়েছেন সেভাবেই পদত্যাগ করেছেন: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৭, ১৫:৪৭আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ১৫:৪৭

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘এস কে সিনহা সিঙ্গাপুরে ক্যানসারের চিকিৎসা নিয়ে কানাডা গেছেন। এতে প্রমাণ হয়, তিনি অসুস্থ। অথচ শুরু থেকেই তাকে সুস্থ দাবি করে বিএনপি মিথ্যাচার করে আসছিল। প্রধান বিচারপতি যেভাবে চেয়েছেন, সেভাবেই অবসরে গিয়েছেন। এখানে কারও কোনোকিছু বলার নেই।’
রবিবার (১২ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত জাতীয় শ্রমিকলীগ কুষ্টিয়া জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বিচার বিভাগকে প্রথম কলুষিত করেছিলেন। তিনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে সেটাকে ব্যবহার না করেই বহু বিচারপতিকে অপসারণ করেছিলেন। বিএনপির বিচার ব্যবস্থাকে কলুষিত করার অতীত রাজনীতি দেখেছে জাতি। এই নোংরা রাজনীতি পরিহার করার অনুরোধ জানাচ্ছি।’

হানিফ বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ বিচার ব্যবস্থার প্রতি সব সময় শ্রদ্ধাশীল এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল।’

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশে লোকসমাগমে বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘নিয়ম অনুযায়ী সমাবেশের জন্য বিএনপি অনুমতি চেয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী অনুমতি দিয়েছে। বাধা দেওয়ার প্রশ্নই আসে না। এ নিয়েও অসুস্থ রাজনীতি করছে বিএনপি।’

এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সিনিয়র সহ সভাপতি হাজি রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ আলী প্রমুখ।

আরও পড়ুন:

রাস্তায় নেই গণপরিবহন, প্রাইভেটকার আর রিকশায় জট

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের