যশোর জেনারেল হাসপাতাল থেকে ভুয়া ডাক্তার আটক

যশোর প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৭, ১৫:১৯আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১৫:১৯

আটক ভুয়া ডাক্তার

যশোর জেনারেল হাসপাতাল থেকে শামিম হাসান নিরব (২৪) নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের তৃতীয় তলা থেকে তাকে আটক করা হয়।কোতোয়ালি থানার এসআই মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক নিরব ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফুলবাড়ি গ্রামের আব্দুর রহমানের ছেলে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক এ কে এম কামরুল ইসলাম বেনু জানান, তিনি কিছুক্ষণ আগে শুনেছেন শামিম হাসান নিরব নামে এক যুবক গত ৪-৫ দিন ধরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘোরাফেরা করছে।সকালে করোনারি কেয়ার ইউনিটের তৃতীয় তলায় গিয়ে এক রোগীর ব্যবস্থাপত্রে বিভিন্ন ওষুধের নাম লেখে। এই খবর পেয়ে হাসপাতালের লোকজন তাকে ধরে পুলিশে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।

জানতে চাইলে কোতোয়ালি থানার এসআই মাহবুবুর রহমান জানান, শামিম হাসান নিরব নামে এক ভুয়া ডাক্তারকে হাসপাতাল কর্তৃপক্ষ তার কাছে সোপার্দ করেছে। তিনি তাকে থানায় নিয়ে এসেছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিরব জানিয়েছেন তিনি ম্যাক্স নামে একটি হাসপাতাল থেকে যশোর জেনারেল হাসপাতালে ইন্টার্ন করতে এসেছেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সেই কাগজ এখনও এসে পৌঁছেনি।

তবে, তার কথায় অসঙ্গতি রয়েছে। কেননা হাসপাতালের তত্ত্বাবধায়ক তার সঙ্গে কথা বলেই তাকে পুলিশে দিয়েছে।

তিনি আরও বলেন, ‘তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার পরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন: বেনাপোল থেকে বিপুল পরিমাণ ২ ও ৫ টাকার নোট উদ্ধার

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম