২৪ ঘণ্টা পার হওয়ার আগেই ১৬ পুলিশের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

যশোর প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৭, ১৫:৪৮আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১৫:৪৯

যশোর যশোরে ১৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে অপহরণ ও গুমের মামলা দায়ের করার ২৪ ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করে নিয়েছেন বাদী হিরা খাতুন। আসামিদের সঙ্গে মিমাংসা হয়ে যাওয়ার কথা বলে হিরা খাতুন এই পদক্ষেপ নিয়েছেন বলে জানান তার আইনজীবী অজিত কুমার দাস।

বুধবার (১৫ নভেম্বর) সকালে হিরা খাতুন তার আইনজীবী অজিত কুমার দাসের মাধ্যমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সদর আমলী আদালতের বিচারক শাহিনুর রহমান বরাবর মামলা প্রত্যাহারের আবেদন করেন।

এর আগে ছেলেকে অপহরণ ও দাবি করা ঘুষের টাকা না পেয়ে তাকে হত্যা ও গুমের অভিযোগে যশোর কোতোয়ালি থানার ১৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলাটি দায়ের করেছিলেন শহরের শংকরপুর এলাকার হিরা খাতুন। আদালত হিরা খাতুনের অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশও দিয়েছিলেন। তবে ২৪ ঘণ্টা পা্র হওয়ার আগেই বাদী নিজেই মামলা প্রত্যাহারের আবেদন করলেন।

আইনজীবী অজিত কুমার দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাদী নিজে এসে মামলাটি প্রত্যাহার করার কথা বলেছেন। বাদী আবেদনে লিখেছেন, আসামিদের সঙ্গে মীমাংসা হওয়ায় এবং আসামিরা এ ঘটনার সঙ্গে জড়িত নয় বুঝতে পেরে তিনি এ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। পরে বিচারক আবেদনটি  গ্রহণ করেন।’

তবে যশোরের আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবীরা বলছেন, বাদীকে প্রভাবিত করে মামলা প্রত্যাহার করানো হয়েছে। এছাড়া যে আদালত মামলা গ্রহণ করেছেন সেই আদালতই তদন্তে থাকা মামলা আইনগতভাবে প্রত্যাহার করতে পারেন না।

মানবাধিকার উন্নয়ন উদ্যোগ ফাউন্ডেশনের পরিচালক (তদন্ত) আবুল কাশেম বলেন, ‘ছেলেকে না পেয়ে তার মা আদালতে নালিশি পিটিশন করেছেন, আদালত তা তদন্তের নির্দেশও দিয়েছেন। কিন্তু ২৪ ঘণ্টা পার না হতেই তা প্রত্যাহার করার পেছনে নিশ্চয়ই কোনও চাপ আছে। ‌বিচারক এই পিটিশন মামলার তদন্তের নির্দেশ দিয়ে আবার তা প্রত্যাহার করছেন যা আইনসিদ্ধ নয়।’

যশোর আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী মাহবুব আলম বাচ্চু বলেন, ‘প্রভাবশালী ব্যক্তি বা ক্ষমতাবানদের বিরুদ্ধে মামলা করার পর প্রত্যাহারের ঘটনা ঘটলে বিষয়টা মানুষ স্বাভাবিকভাবে দেখে না। এক্ষেত্রেও তাই হয়েছে। মামলার নিজস্ব গতি বাধাগ্রস্ত হয়েছে বলেই মানুষ মনে করছে।’

তিনি আরও বলেন, ‘এ মামলার আসামিরা ক্ষমতাবান। আড়ালে এমন একটা কিছু কাজ করেছে যাতে মামলা প্রত্যাহারে দেরি হয়নি।’

আরও পড়ুন- অপহরণ ও গুমের অভিযোগে ১৬ পুলিশের বিরুদ্ধে মামলা

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের