প্রজেরিয়ায় আক্রান্ত বায়েজিদ মারা গেছে

মাগুরা প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৭, ১৯:৩৪আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১৯:৩৮

বায়েজিদ মাগুরায় বিরল রোগ প্রজেরিয়ায় আক্রান্ত শিশু (৫) বায়েজিদ সোমবার রাতে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে মাগুরার মোহাম্মদপুর উপজেলার খালিয়ায় নিজ গ্রামে বায়েজিদকে দাফন করা হয়েছে।

বায়োজিদের বাবা লাবলু শিকদার জানান, প্রস্রাব বন্ধ হয়ে পেট ফুলে যাওয়ায় রবিবার রাত সাড়ে ১২টার দিকে বায়েজিদকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে তার অবস্থার আরও অবনতি হলে ভোর সাড়ে ৫টার দিকে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সোমবার রাতে সে মারা যায়।

বায়েজিদকে নিয়ে গত বছর মে মাসে সংবাদ প্রকাশিত হলে মাগুরা সদর হাসপাতালে গঠিত মেডিক্যাল বোর্ড তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। অনেকে তার চিকিৎসা জন্য আর্থিক সহায়তার হাত বাড়ান। ঢাকায় দেড় মাস চিকিৎসা করালেও তার শরীরিক অবস্থার কোনও পরিবর্তন না হওয়ায় তাকে বাড়ি ফেরৎ আনা হয়। মায়ের কোলে বায়েজিদ

বাড়ি ফেরার পর সে আরও অসুস্থ হয়ে পড়ে। সে মাগুরা সদর হাসপাতারের মেডিসিন চিকিৎসক দেবাশিষ বিশ্বাসের অধীনে চিকিৎসাধীন ছিল। ডা. দেবাশিষ বিশ্বাস বলেন, ‘পুরুষাঙ্গের চামড়া বেড়ে তার প্রস্রাবের রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। এবস্থায় তার অস্প্রোপচারের প্রয়োজন ছিল। কিন্তু বায়েজিদ যেহেতু জন্মগতভাবে জটিল প্রজেরিয়া রোগে আক্রান্ত সে কারণে তার জন্য এই অস্ত্রোপচার ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।’

বায়েজিদের জন্ম ২০১২ সালের ১৪ মে। জন্মের পর থেকেই সমস্যা দেখা দেয় বায়েজিদের। বয়সের ছাপ পড়তে থাকে চেহারায়। তার মা-বাবা স্থানীয় বিভিন্ন হাসপাতালে দৌড়াদৌড়ি করেছেন। তবে ঢাকায় এনেও তার অবস্থার উন্নতি হয়নি। 

আরও পড়ুন- 

সেই ‘বৃদ্ধ-শিশু’ ঢামেক হাসপাতালে ভর্তি

সেই শিশুর চিকিৎসায় মেডিক্যাল টিম গঠন

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের