গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, পরিবারের দাবি প্রতিবন্ধী

মাগুরা প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:০৮আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:১৮

পিটিয়ে হত্যা মাগুরা সদর উপজেলার রাওতড়া গ্রামে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে গরু চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। তার নাম কবির হোসেন (৩৭)। নিহত কবিরের পরিবারের দাবি, সে চোর নয়, মানসিক প্রতিবন্ধী।

কবিরের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার আডুয়াকান্দি গ্রামে। তার বাবার নাম আবুল কাশেম।

পুলিশ জানায়,  বৃহস্পতিবার গভীর রাতে কবির লুৎফর রহমানের বাড়িতে প্রবেশ করে। এসময় গরু চোর মনে করে লুৎফর চিকিৎকার দিলে গ্রামবাসী এসে তাকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কবিরের ভাই মিরাজ হোসেন বলেন, ‘আমার ভাই চোর নয়, মানসিক প্রতিবন্ধী। দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলছিল। তাকে বাড়িতে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। বৃহস্পতিবার কৌশলে পালিয়ে যায় সে।’

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ইলিয়াস হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী