দলের মনোনয়ন পেলে পদত্যাগ করবেন কেসিসি মেয়র মনি

খুলনা প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৮, ১৭:২৮আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ১৭:৩৩

কেসিসি মেয়র মনিরুজ্জামান মনি (ফাইল ছবি) খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি আগামী ১২ এপ্রিল বৃহস্পতিবার পদত্যাগ করতে পারেন। নির্বাচনি তফসিল অনুযায়ী ১২ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। দলীয় মনোনয়ন পেলে তিনি পদত্যাগ করে মনোনয়নপত্র দাখিল করবেন।

মেয়র মনিরুজ্জামান মনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কমিটির কাছে মনোনয়নপত্র দাখিল করা হবে। কেন্দ্রই জানাবে দলীয় মেয়র প্রার্থীকে হবেন। দল থেকে আমার পক্ষে সিদ্ধান্ত আসলে  পদত্যাগ করেই মনোনয়নপত্র জমা দিতে হবে।’

কেসিসির সচিব মো. ইকবাল হোসেন বলেন, ‘মেয়র মনোনয়নপত্র দাখিলের আগের দিন বা ওই দিন পদত্যাগ করতে পারেন।’

জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘মনোনয়নপত্র দাখিলের আগে মেয়রকে পদত্যাগ করতে হবে। তবে প্যানেল মেয়রদের যে কেউ এ দায়িত্বে আসতে পারেন। তিনি কাউন্সিলর নির্বাচন করলেও কোনও সমস্যা হবে না। বর্তমান মেয়র নির্বাচন না করলে প্রথম সাধারণ সভা পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন।’

উল্লেখ্য, ২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত কেসিসি নির্বাচনে বিএনপি সমর্থিত ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান মনি (আনারস) ১ লাখ ৮১ হাজার ২৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী তালুকদার আব্দুল খালেক পেয়েছিলেন ১ লাখ ২০ হাজার ৫৮ ভোট। জয়ী হওয়ার পর ২১ জুলাই মনি শপথ বাক্য পাঠ করেন। ওই বছর ২৫ সেপ্টেম্বর মেয়রের দায়িত্বভার গ্রহণ করেন। পর দিন ২৬ সেপ্টেম্বর প্রথম সাধারণ সভা হয়। রাজনৈতিক দু’টি মামলায় অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় ২০১৫ সালের ২ নভেম্বর মেয়র মনিরুজ্জামান মনিকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। উচ্চ আদালতে রিট করে এক বছর ১৯ দিন পর ২০১৬ সালের ২১ নভেম্বর মেয়রের দায়িত্ব ফিরে পান তিনি। ২০১৫ সালের ৩ নভেম্বর থেকে ২০১৬ সালের ২০ নভেম্বর পর্যন্ত ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন প্যানেল মেয়র-১ আনিচুর রহমান বিশ্বাস।

 

/এফএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের