কোটা পুনর্বহালের দাবিতে যশোরে মানববন্ধন

যশোর প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৮, ১৩:২৪আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ১৩:৪০

মানববন্ধন কোটা পুনর্বহালের দাবিতে যশোরে মানবন্ধন করেছে মুক্তিযোদ্ধারা। তারা বলেছেন, একাত্তরের পরাজিত সৈনিকরা সক্রিয় হয়ে স্বাধীনতা বিপন্ন করতে গভীর ষড়যন্ত্র করছে। জননেত্রী শেখ হাসিনা সেই ষড়যন্ত্রে পা দেবেন না। দেশের জনগণের সেই বিশ্বাস আছে।  

সোমবার (১৬ এপ্রিল) সকালে যশোর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

জাতির প্রয়োজনে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত উল্লেখ করে তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের জোয়ার বইছে। সেখানে কতিপয় অপশক্তি দেশের মধ্যে অরাজকতা শুরু করার চেষ্টা করছে। যা কখনও সম্ভব না হবে না। 

মুক্তিযোদ্ধাদের সম্মানহানি না করার অনুরোধ জানিয়ে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের যে কোটা দেওয়া হয়েছে সেটা কেড়ে নিয়ে তাদের অসম্মান করা হয়েছে। জননেত্রী শেখ হাসিনা তা কখনও করতে পারেন না।  মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির পক্ষে তা কখনও সম্ভব না। অনতিবিলম্বে মুক্তিযোদ্ধাদের কোটা ফিরিয়ে দেওয়ার পুনর্বিচারের অনুরোধ জানানো হয়।

যশোরের মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ড আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি, সাবেক সংসদ সদস্য ময়নুদ্দিন মিয়াজীসহ অনেকে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম