খুলনায় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে জিডি

খুলনা প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৮, ২৩:২১আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ২৩:২৮

খুলনা সিটি করপোরেশন নির্বাচন খুলনা মহানগরীতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সোমবার (২৩ এপ্রিল) ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মো. ওমর ফারুক মহানগরীর সদর থানায় জিডিটি করেন।  

হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

অভিযোগে বলা হয়েছে- মহানগরীর ২৪নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুকের বাড়িতে রবিবার দিনগত রাতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। তার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। একই বাহিনী ১০/১৫টা মোটরসাইকেল নিয়ে সাবেক ছাত্রনেতা আব্দুর রাজ্জাকের বাড়িতে হামলা ও তার পরিবারকে হুমকি দিয়েছে। ৩০নম্বর ওয়ার্ডে বিএনপি নেতাকর্মীদের হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ৩১নম্বর ওয়ার্ডে ছাত্রলীগ নেতা ও তার কর্মীরা হুমকি দিচ্ছে। গত পরশু রাত থেকে এভাবে বিভিন্ন জায়গায় তাদের কর্মতৎপরতা শুরু হয়েছে। ১৫নম্বর ওয়ার্ড সহ-সভাপতির বাড়িতে পুলিশ গেছে।

অভিযোগে আরও বলা হয়, রবিবার রাত ১০টার দিকে ছাত্রলীগ পরিচয়দানকারী ২০/২৫ জন ব্যক্তি হাজী মেহের আলী রোডের বাড়িতে এসে তার সন্ধান চায়। তার স্ত্রী আগত ব্যক্তিদের জানান, তার স্বামী বাসায় নাই। কিন্ত তারা কথায় বিশ্বাস না করে বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে এবং বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করে। কেসিসি নির্বাচনে তিনি প্রচারণায় অংশ নিলে হাত পা ভেঙ্গে দেবে বলে হুমকি দেয়।

মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘পুলিশকে সন্ত্রাসী তালিকা তৈরির জন্য বলা হয়েছিল। কিন্তু, পুলিশ বিএনপি নেতাকর্মীদের তালিকা বানিয়ে অভিযান শুরু করেছে। যারা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অস্ত্রের মহড়া দিয়েছে। সেখানের ভোটের ফল ছিনতাই করেছে। খুলনা শিশু ফাউন্ডেশনের নির্বাচনে ব্যালট বক্স ছিনতাই হয়েছে, ভাঙচুর হয়েছে। এই শহরে ছাত্রলীগের দুই গ্রুপ প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে পিটিআই মোড়সহ বিভিন্ন পয়েন্টে খুন করেছে। চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে; পুলিশের খাতায় সন্ত্রাসী হিসেবে তাদের নাম নাই। শীতলাবাড়ীর সামনে একজন পূজারী মহিলাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। সেই হত্যাকারীরা গ্রেফতার হয়নি। বিচার হয় নাই। খুলনার হিন্দু সমাজ উদ্বিগ্ন।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের