বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, নিয়ে গেছে লাশ

পঞ্চগড় প্রতিনিধি
০৮ মে ২০২৪, ১১:৪৩ আপডেট : ০৮ মে ২০২৪, ১১:৫৩

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় তীরনইহাট ইউনিয়নের খয়খাটপাড়া সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (৮ মে) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলা রনচন্ডি বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৪৪৬/১৪-এর নিকট খয়খাটপাড়া দরগাসিং এলাকায় এ ঘটনা ঘটে।

ভারতের ১৭৬ ফকিরপাড়া বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যদের গুলিতে তারা নিহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়-১৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জুবায়েদ হাসান।

বিজিবি ও পুলিশ সূত্র জানিয়েছে, নিহত ইয়াসিন আলী (২৩) তেঁতুলিয়া উপজেলার ব্রহ্মতোল গ্রামের কেতাব আলির ছেলে এবং আব্দুল জলিল (২৪) একই উপজেলার সদর ইউনিয়নের মাগুরা গ্রামের জুনু মিয়ার ছেলে।

পুলিশ, বিজিবি ও স্থানীয়রা জানান, বুধবার সকালে তেঁতুলিয়া উপজেলার রনচন্ডি এলাকার দরগাসিং সীমান্তে ওই যুবকদের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিজিবি ও পুলিশকে খবর দেন। অপরদিকে, বিএসএফ ওই যুবকদের মরদেহ ভারতে নিয়ে যায়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, ‘নিহত দুজনের পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গেলে বিএসএফ তাদের গুলি করে হত্যা করে মরদেহ ভারতে নিয়ে যায়।’

বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড়-১৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জুবায়েদ হাসান বলেন, ‘ভারতের অভ্যন্তরে দুজন বাংলাদেশি যুবক নিহত হয়েছেন, এমন খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ পাইনি। বিষয়টি আমরা দেখছি।’

/কেএইচটি/
সম্পর্কিত
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
নাসিমকে গুলির পর একজনকে জাপটে ধরি, অপরজন আমার মাথায় অস্ত্র ধরেছিল
সীমান্তে ৭ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি
সর্বশেষ খবর
আবরার ফাহাদ হত্যা মামলার বিচার আটকে আছে কোন পর্যায়ে?
আবরার ফাহাদ হত্যা মামলার বিচার আটকে আছে কোন পর্যায়ে?
তুরস্কের ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে বক্তব্য দেবেন জামায়াত আমির
তুরস্কের ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে বক্তব্য দেবেন জামায়াত আমির
সিইসির বিরুদ্ধে বিক্ষোভে আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
সিইসির বিরুদ্ধে বিক্ষোভে আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
কামাল আহমেদ মজুমদারকে যথাযথ চিকিৎসা দিতে ট্রাইব্যুনালের আদেশ
কামাল আহমেদ মজুমদারকে যথাযথ চিকিৎসা দিতে ট্রাইব্যুনালের আদেশ
সর্বাধিক পঠিত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব