স্টিলের পাইপ পড়ে ট্রাকচালকের মৃত্যু

যশোর প্রতিনিধি
২১ মে ২০১৮, ০৪:০৩আপডেট : ২১ মে ২০১৮, ০৪:০৩

যশোর যশোরে ট্রাক থেকে স্টিলের পাইপ পড়ে সাইদুর রহমান (৫০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। রবিবার (২০ মে) রাত সাড়ে ৯টার দিকে শহরের বকচরে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সাইদুর রহমান যশোর শহরতলীর বাহাদুরপুর এলাকার বাসিন্দা।
যশোর জেলা মটর ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আলমগীর সিদ্দিকী আলম জানান, সাইদুর আজ বেনাপোল থেকে স্টিলের পাইপ লোড করে চট্টগ্রাম যাচ্ছিলেন। রাত সাড়ে ৯টার দিকে বকচরে গাড়ি দাড় করিয়ে ট্রাকের ওপরে বোঝাই করা পাইপ ঠিক করছিলেন। ওইসময় সেখান থেকে পাইপ খুলে তার বুকের ওপর পড়ে। এতে তিনি প্রচণ্ড আঘাত পান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতালের সার্জারি ওয়ার্ডের সিনিয়র নার্স শাহনাজ পারভীন ইন্টার্ন ডাক্তার বুশরা কবীরের উদ্ধৃতি দিয়ে বলেন, বুকে প্রচণ্ড আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম