মহানগরসহ পাঁচটি কমিটি বাতিলে খুলনায় ছাত্রদলের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

খুলনা প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৪

ছাত্রদল খুলনা মহানগর ছাত্রদল, নগরীর চার থানা কমিটি ও বিএল কলেজ কমিটি বাতিলের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে পদবঞ্চিত নেতারা। এছাড়া আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। রবিবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মলনে তারা একথা জানান।

সংবাদ সম্মেলনে নগর ছাত্রদলর সাবেক সহ-সভাপতি মনিরুল ইসলাম

বলেন, গত ১৩ সেপ্টেম্বর মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে নগরীর চারটি থানাসহ একটি কলেজ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নগর ছাত্রদলের আংশিক কমিটি গঠন হয় ২১০৬ সালের ১৩ অক্টোবরে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এই কমিটির মেয়াদ শেষ হতে এক মাস বাকি ছিল। কী কারণে হঠাৎ করে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়ায় ত্যাগী নেতাকর্মীরা হতবাক হয়েছি। 

তার অভিযোগ, উক্ত কমিটিতে মাদক বিক্রেতাসহ একাধিক মাদক মামলার আসামিদের স্থান দেওয়া হয়েছে। অর্থের বিনিময়ে অসাংগঠনিক উপায়ে তণমূলের মতামতকে উপেক্ষা করে সবার অগোচরে কমিটি গঠন করা হয়েছে। যা শুধু নিন্দনীয় নয়, তামাশাও বটে। 

সতর্ক করে দিয়ে তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ন্যায়সঙ্গত দাবি মেনে না নিলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমান, মহাসচিব মির্জা ফখরুলসহ শীর্ষ নেতাদের কাছে লিখিত অভিযাগ, মানববন্ধন, অনশনসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। পাশাপাশি পাল্টাপাল্টি কমিটি গঠন করে অবৈধ কমিটিকে প্রতিরাধ কর্মসূচি দেওয়া হবে। 

/এসটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের