২১ আগস্ট হত্যাকাণ্ডের জন্য বিএনপি রাজনৈতিকভাবে দায়ী: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৮, ১৭:৪৯আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ১৮:২৪

শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও অন্য অতিথিরা বিএনপি রাজনৈতিকভাবে ২১ আগস্ট গ্রেনেড হামলার জন্য দায়ী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, ‘২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার সব তথ্য প্রমাণ করে বিএনপি রাজনৈতিক ও সমষ্টিগতভাবে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী।’ শুক্রবার (১২অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার দিশা টাওয়ারে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ এ কথা বলেন।

হানিফ বলেন, ‘আমরা হামলার মাস্টারমাইন্ড তারেক রহমান ও তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ শাস্তি ও বিচার দাবি করছি। এই হত্যাকাণ্ডের রায়ের মধ্য দিয়ে পরিষ্কার, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে দেশে যে রাজনীতি শুরু করেছিলেন, তার ধারাবাহিকতা বিএনপি এখনও বহন করছে।’

হানিফ আরও বলেন, ‘শুধু ২১ আগস্ট নয়, ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যা এবং ৩ নভেম্বর জেল হত্যার মধ্য দিয়ে এটি আজ প্রমাণিত, বিএনপি কোনও রাজনৈতিক দল নয়। বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন। সুতরাং এই রায়ের পর বিএনপির আর রাজনীতি করার নৈতিক অধিকার থাকতে পারে না।’

আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক দাবি করেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত ছিলেন। তার বহু প্রমাণ তিনি নিজে রেখে গেছেন।’

তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ ও হত্যাকারীদের পুরস্কৃত করার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছিল জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত ছিল।

পরে তিনি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক উজ জামান, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম