কালীগঞ্জে মদ পানে যুবকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৮, ১৮:৫৮আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ১৯:০০

ঝিনাইদহ ঝিনাইদহের কালীগঞ্জে শারদীয় দুর্গোৎসবে অতিরিক্ত মদ পান করে মুন্না দাস (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সে উপজেলার কলেজপাড়ার অখিল দাসের ছেলে।

মুন্না দাসের ভাই অন্তর দাস জানান, বৃহস্পতিবার রাতে দুর্গাপূজার উৎসবে অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়ে মুন্না। তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। শুক্রবার সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মুন্না।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী বলেন, ‘ কলেজ পাড়ার অখিল দাসের ছেলে মুন্না অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হার্ট অ্যাটাকে সে মারা যায়।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম