একশ দিনে ঘরে উঠবে ‘বিনা-১৭’ ধান

মাগুরা প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৮, ১১:০০আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ১১:০০

শ্রীপুরে ‘বিনা-১৭’ ধানের মাঠ দিবস একশ দিনে ঘরে উঠবে ‘বিনা-১৭’ জাতের ধান। জেলা কৃষি কর্মকর্তাদের কাছ থেকে এমন তথ্য পেয়ে মাগুরার কৃষকরা এ ধান উৎপাদনে আগ্রহী হয়ে উঠেছেন। এরইমধ্যে জেলার অনেক কৃষক এ ধান রোপণ করেছেন। মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া গ্রামে সোমবার (২৯ অক্টোবর) বিকালে স্বল্প জীবনকালীন ও উচ্চ ফলনশীল এই ধানের সম্প্রসারণ উপলক্ষে কৃষক মাঠ দিবসে এসব তথ্য জানানো হয়। মাগুরা পরমাণু কৃষি গবেষণা উপকেন্দ্র এ মাঠ দিবসের আয়োজন করে।

সভায় কৃষক ও কৃষি কর্মকর্তারা জানান, সাধারণ জাতের ধান চাষে যেখানে সময় লাগে একশ ৪০ থেকে একশ ৪৫ দিন। সেখানে ‘বিনা-১৭’ ধান মাত্র একশ দিনে কৃষকের ঘরে উঠবে। এছাড়া এ ধানের ফলনও হয় প্রায় দ্বিগুণ। পাশপাশি স্বল্প জীবনকলীন হওয়ায় কৃষকরা রবি শস্য চাষে বাড়তি একটি ফসল ফলিয়ে অধিক লাভবান হতে পারবেন।

শ্রীপুরে `বিনা ১৭' ধানের মাঠ দিবস পালিতমাগুরা পরমাণু কৃষি গবেষণা উপকেন্দ্রের (বিনার) ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশান চৌহানের সভাপতিত্বে মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন— জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা সোহরাব হোসেন। বক্তব্য রাখেন—-স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা হরিদাশ রায়, বিনা মাগুরার মৃনাল কুমার শীল, আবু সাইদ, কৃষক রেজাউল ইসলাম ও আব্দুল হালিম।

মাঠ দিবসের আলোচনা সভা শেষে বিনা ধান-১৭ এর ক্ষেত পরিদর্শন করেন উপস্থিত কৃষি কর্মকর্তা ও কৃষকরা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন