নির্বাচন কমিশন কঠোর নিরপেক্ষতা অবলম্বন করছে: তথ্যমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৮, ২২:০০আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ২২:১৩

সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন হাসানুল হক ইনু (ছবি– প্রতিনিধি)

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘নির্বাচন কমিশন নিয়ে বিএনপি বা ঐক্যফ্রন্টের নেতারা প্রতিদিন অভিযোগ করে যাচ্ছে। এপর্যন্ত নির্বাচন কমিশনের কাজকর্ম দেখে নির্দ্বিধায় বলা যায় তারা কঠোর নিরপেক্ষতা অবলম্বন করছে। সম্ভাব্য প্রার্থীরাও নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সন্তুষ্ট।’

শুক্রবার (৭ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারার নিজ বাসভবনে দুই উপজেলার স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘নির্বাচনে রাজনৈতিক পক্ষ-বিপক্ষের কারণে কোনও কর্মীর বিরুদ্ধে প্রশাসন পদক্ষেপ নেয়নি। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনেই আছে।’

বিএনপি নেতাদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘অপরাধীদের বাঁচানোর চেষ্টা করবেন না, তাদের পক্ষে ওকালতি করবেন না এবং তাদের রাজনীতির মাঠে হালাল করারও চেষ্টা করবেন না।’

এসময় জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলম জাকারিয়া টিপু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজরুল ইসলাম, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এস এম আনছার আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের