ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক গুলিবিদ্ধ

খুলনা প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৮, ০১:২২আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ০১:২৪

খুলনা বাগেরহাটের ফকিরহাট থানা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক অসিম কুমার চক্রবর্তীকে (৫৫) গুলি করেছে সন্ত্রাসীরা। সোমবার (১৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে ফকিরহাটের সিংগাতি এলাকায় এই ঘটনা ঘটে। তাকে রাতেই খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. রফিকুল ইসলাম গাজী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গুলি পেটে লেগেছে। তিনি আশঙ্কামুক্ত।’

ফকিরহাট থানার ওসি আবু জাহিদ বলেন, ‘ঘটনার পর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন। জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।’

পুলিশ জানায়, অসিম কুমার রাত ৮টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পায়ে হেঁটে সিংগাতির নিজ বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। তিনি গুলিবিদ্ধ অবস্থায় দৌড়ে বাড়িতে পৌঁছান। পরে পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

খবর পেয়ে বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ সারহান নাসের তন্ময়সহ আওয়ামী লীগ নেতারা রাতেই তাকে দেখতে হাসপাতালে যান।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী