রাস্তাঘাটের চেয়ে মনের উন্নয়ন জরুরি: শেখ তন্ময়

বাগেরহাট প্রতিনিধি
১২ জানুয়ারি ২০১৯, ০২:০৩আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ০২:০৪

রাস্তাঘাটের চেয়ে মনের উন্নয়ন জরুরি: শেখ তন্ময় বাগেরহাট ২ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, ‘রাস্তাঘাট ব্রিজ-কালভার্টের উন্নয়ন আসল উন্নয়ন নয়। আসল উন্নয়ন হচ্ছে মনের উন্নয়ন। মানুষিকতার উন্নয়ন। এলাকার বেশিরভাগ লোককে আওয়ামী লীগের দলে আনতে গেলে তাদের সম্মান ও সেবা করতে হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। দলের দায়িত্বে আমরা আজ আছি, কাল নাও থাকতে পারি। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, যাবে।’
শুক্রবার (১১ জানুয়ারি) বিকালে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শেখ তন্ময় বলেন, ‘আমাদের দেশে কাজ করার সুযোগ বেশি। গত দশ বছর আগে এরকম কাজ ছিল না। তবে পরিবর্তন তো রাতারাতি হয় না, একটু সময় লাগবে। আর ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবার সহযোগিতার প্রয়োজন। আমি ন্যায় বিচার প্রতিষ্ঠায় আপনাদের সবার সহযোগিতা চাই।’
বেমরতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট জেলা পরিষদের সদস্য ইব্রাহিম মোল্লার সভাপত্বি মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজি মাহফুজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও বেমরতা ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, আওয়ামী লীগ নেতা শেখ ফিরোজুল ইসলামসহ অনেকে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী