ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার সময় শিশুসহ ৮ নারী-পুরুষ আটক

বেনাপোল প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৯, ১৯:৩৮আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২০:৫৯

বেনাপোল থেকে আটক আট নারী-পুরুষ ও শিশু

যশোরের শার্শা সীমান্তের শিকড়ী বটতলা মোড় এলাকা দিয়ে মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে ঢোকার সময় এক শিশুসহ ৮ জনকে আটক করেছে বেনাপোল ক্যাম্পের বিজিবি সদস্যরা। এ সময় তারা কোনও পাচারকারীকে আটক করতে পারেনি।

আটক অনুপ্রবেশকারীরা হলেন জুথী শেখ (২১), পান্না ইসলাম (১৭),  খেপী রায় (৩৫), আমজাদ মোল্লা (৩৫), মো. সোহেল (১৮), নিতাই চন্দ্র বিশ্বাস (৬৫), শরিফুল শেখ (৩৩) ও শিশু ইমন শেখ (৬)।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্প কমান্ডার আমজাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বেশ কিছু লোক আংরাইল সীমান্ত টপকে বাংলাদেশে ঢুকছে। এ সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। আটককৃতদের বাড়ি নড়াইল, যশোর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায়। আটক ব্যক্তিদের নামে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম